ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ধর্ষণের চেষ্টাকারীকে নগ্ন করে রাস্তায় ঘোরাল গ্রামবাসী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 December, 2019, 11:13 AM

ধর্ষণের চেষ্টাকারীকে নগ্ন করে রাস্তায় ঘোরাল গ্রামবাসী

ধর্ষণের চেষ্টাকারীকে নগ্ন করে রাস্তায় ঘোরাল গ্রামবাসী

চার বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে নগ্ন করে রাস্তায় ঘুরিয়েছেন গ্রামবাসী। রোববার সন্ধ্যার দিকে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের পারডি এলাকায় এ ঘটনা ঘটেছে।

নাগপুর পুলিশের এক কর্মকর্তা বলেছেন, পারডি এলাকায় এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছিলেন জওহর বৈদ্য নামের এক ব্যক্তি। গ্রামবাসীরা তাকে ধরে মারপিট করার পর রশি দিয়ে হাত বেঁধে নগ্ন করে গ্রামের রাস্তায় তাকে ঘুরিয়েছেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

নাগপুরের একটি কো-অপারেটিভ ব্যাংকের ক্যাশ কালেকশন অ্যাজেন্ট হিসেবে কাজ করেন জওহর বৈদ্য। ওই কর্মকর্তা বলেন, অর্থ সংগ্রহের জন্য প্রত্যেকদিন ওই শিশুটির বাড়িতে যান বৈদ্য। রোববার সন্ধ্যার দিকে তাকে বাড়িতে একা পান এবং তাকে যৌন নিপীড়নের চেষ্টা করেন তিনি।

এসময় হঠাৎ ওই শিশুটির মা বাড়িতে ফিরে আসেন এবং মেয়েকে যৌন নিপীড়ন করতে দেখে চিৎকার করেন। পরে প্রতিবেশীরা এসে ওই ব্যক্তিকে ধরে মারধর করেন।

এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ওই বাড়িতে জমায়েত হয়ে জওহর বৈদ্যকে বেধড়ক মারপিট করেন। নগ্ন করে গ্রামের রাস্তায় ঘোরানোর পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে।

ভারতীয় দণ্ডবিধি ও যৌন নিপীড়ন থেকে শিশু সুরক্ষা আইনে পারডি থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

সূত্র : এনডিটিভি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status