ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ইসলামী সভা থেকে ফেরার পথে গৃহবধুকে ধর্ষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 December, 2019, 9:35 AM

ইসলামী সভা থেকে ফেরার পথে গৃহবধুকে ধর্ষণ

ইসলামী সভা থেকে ফেরার পথে গৃহবধুকে ধর্ষণ

ময়মনসিংহের নান্দাইলে ইসলামী সভা থেকে ফেরার পথে এক গৃহবধুকে ধর্ষণ করেছে আশরাফুল (২২) নামে এক যু্বক। আশরাফুল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। রবিবার (১ ডিসেম্বর) ভিক্টিমের পরিবারের মাসহ অন্যান্য সদস্যদের নিয়ে নান্দাইল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সোমবার (২ ডিসেম্বর) ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

পুলিশ জানায়, ধর্ষিতার শিকার ওই গৃহবধুর বাড়ি ওই ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে। একই আশরাফুল ইসলাম গত দুই বছর ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত করার পাশপাশি অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। এলাকায় বিচার চেয়ে দমেনি উত্ত্যক্তকারী আশরাফুল। এ অবস্থায় ওই তরুণীকে তার পরিবার ঢাকায় পাঠিয়ে দেয়। সেখানে গত সাত মাস ধরে একটি পোশাক কারাখানায় চাকরি করছে। এই সুবাধে সহকর্মী এক যুবককে সে বিয়ে করে গত চার মাস আগে।

বিয়ের পর গত ২২ নভেম্বর রাতে স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। পরদিন ২৩ নভেম্বর বড় বোনের সাথে বাড়ির পাশে একটি ইসলামী সভা শুনতে যায়। স্বামী বাড়িতে আছে বলে তার বড় বোনকে রেখে একাই বাড়িতে রওনা দেন। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা আশরাফুল পথ রোধ করে মুখ চেপে ধরে পাশের একটি বিলের পাড়ে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

পরে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে ওই ধর্ষিতার মাকে স্থানীয়রা সালিসে মীমাংসা করার আশ্বাস দেন। সেই সালিসে কেউ না আসায় ওই দিন সালিস হয়নি। এভাবে আরো দুইদিন তারিখ দিলেও অভিযুক্তরা আসবে বলেও আসেনি। সর্বশেষ রবিবার সকালে চূড়ান্ত দিনক্ষণ থাকলেও অজ্ঞাত কারণে সালিসে ফের অভিযুক্তসহ পরিবারের কেউ না আসায় সালিশকারীরা নির্দেশ দেন থানায় গিয়ে বিচার চাইতে।

নান্দাইল থানার ওসি তদন্ত আবুল হাসেম জানান, সালিসের কারণে ঘটনাটির আলামত কিছুটা নষ্ট হয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে আশরাফুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status