ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পেঁয়াজের দাম কমবে কবে জানে না বাণিজ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 December, 2019, 11:56 PM

পেঁয়াজের দাম কমবে কবে জানে না বাণিজ্যমন্ত্রী

পেঁয়াজের দাম কমবে কবে জানে না বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের বাজারে পেঁয়াজের দাম কবে কমে আসবে- তা বলা মুশকিল। আমি বলতে পারব না। পেঁয়াজ উৎপাদন ব্যাহত না হলে ডিসেম্বর শেষ সপ্তাহ নাগাদ দাম স্বাভাবিক হয়ে আসবে। তিনি বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে মিসর, আজারবাইজান, পাকিস্তান ও উজবেকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এরই মধ্যে এলসি খোলা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৬ষ্ঠ বৈঠক শেষে সন্ধ্যায় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

বাণিজ্য মন্ত্রী বলেন, প্লেনে ২৫০ টাকা কেজি দরে পেঁয়াজ আমদানি করে আমরা ৪৫ টাকা দরে মানুষকে খাওয়াচ্ছি। আমাদের এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে ভারত আকষ্মিকভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধ করায়। মহারাষ্ট্রের নির্বাচন সামনে রেখে ভারত আকষ্মিকভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এজন্যই এই অবস্থা হয়েছে।

জানা যায়, কমিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বর্তমান চাহিদা, দাম, আগামী সময়ের চাহিদা নিরুপণের জন্য পণ্য দ্রব্যের আমদানীকারকদের সাথে মন্ত্রনালয়ে বৈঠক করার সিদ্ধান্ত গ্রহণ করে। বৈঠকে বাংলাদেশ ট্যারিফ কমিশন (সংশোধন) বিল, ২০১৯ পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত করে কমিটি। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম, চা বোর্ডের কার্যক্রম, প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status