ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বিশ্ববিদ্যালয়ের বাসে শিশুকে ধর্ষণ চেষ্টায় চালকের সহকারী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 December, 2019, 10:31 PM

বিশ্ববিদ্যালয়ের বাসে শিশুকে ধর্ষণ চেষ্টায় চালকের সহকারী আটক

বিশ্ববিদ্যালয়ের বাসে শিশুকে ধর্ষণ চেষ্টায় চালকের সহকারী আটক

ময়মনসিংহের ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাসে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চালকের সহকারীকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার ( ১ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের একটি বাস শিক্ষার্থীদের নিয়ে ময়মনসিংহ যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. মোহাম্মদ রাশেদ সৌখন বলেন, বিকালে বিশ্ববিদ্যালয়ের একটি ভাড়া করা বাসে শিক্ষার্থীদের নিয়ে ময়মনসিংহ যাওয়ার সময় জন্য ১ নম্বর গেইটে অপেক্ষা করছিল। এ সময় বাস চালকের সহকারী মুজিবর রহমান ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার বিষয়টি টের পায় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা তাকে হাতেনাতে আটক করে। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পায়। ত্রিশাল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সহকারীকে আটক করে।

ত্রিশাল থানার ওসি আজিজুর রহমান জানান, সন্ধ্যায় তাকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status