ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকায় পাওয়া যাচ্ছে ‘পেয়ারা’ পেঁয়াজ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 December, 2019, 10:29 PM

ঢাকায় পাওয়া যাচ্ছে ‘পেয়ারা’ পেঁয়াজ

ঢাকায় পাওয়া যাচ্ছে ‘পেয়ারা’ পেঁয়াজ

বাংলাদেশ জুড়ে চলছে পেঁয়াজ নিয়ে হাহাকার। দেশি পেঁয়াজের আকালের মধ্যে বাজারে এসেছে আফগানিস্তান, মিশর ও তুরস্ক থেকে আসা বড় সাইজের পেঁয়াজ। এগুলো অবশ্য কমদামে পাওয়া যাচ্ছে, ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে এই পেঁয়াজগুলো। রবিবার (১ ডিসেম্বর) মিরপুর সেকশন ছয়ের এক গৃহিণী সাজিয়া আফরিন কনক এমনটাই জানালেন।

এই পেঁয়াজগুলো পেয়ারার সাইজের, এক কেজিতে পাওয়া যায় চারটি থেকে ছয়টি পেঁয়াজ। তবে স্বাদ ভালো নয় এই পেঁয়াজের, নেই দেশি পেঁয়াজের মতো ঝাঁঝও। কনক বলেন, আমরা যেরকম ঝাঁঝের পেঁয়াজ খেয়ে থাকি তেমন ঝাঁঝ এই পেঁয়াজে একেবারেই নেই। আর পেঁয়াজগুলোর স্বাদও কিছুটা তিতকুটে পানসে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status