ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
রোহিঙ্গা গণহত্যার জন্যে মিয়ানমারকে শুভেচ্ছা জানালো ইসরায়েল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 December, 2019, 8:09 PM

রোহিঙ্গা গণহত্যার জন্যে মিয়ানমারকে শুভেচ্ছা জানালো ইসরায়েল!

রোহিঙ্গা গণহত্যার জন্যে মিয়ানমারকে শুভেচ্ছা জানালো ইসরায়েল!

রাখাইনে রোহিঙ্গাদের ওপর পরিকল্পিত গণহত্যা চালিয়েছিল মিয়ানমার, এমনকি এখনো নিপীড়ন পুরোপুরি বন্ধ হয় নি। এই গণহত্যার জন্যে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হচ্ছে মিয়ানমার, আগামী ১০ ডিসেম্বর শুনানি শুরু হবে। এই অবস্থায় মিয়ানমারে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এক আবেগঘন টুইটে মিয়ানমারের প্রতি শুভকামনা জানিয়েছেন।

টুইটে তিনি আশা প্রকাশ করছেন যে মামলার রায় মিয়ানমারের পক্ষেই আসবে। অবশ্য কয়েক ঘণ্টা পরেই টুইটটি মুছে ফেলা হয়। কিন্তু তার আগেই স্ক্রিনশটসহ তা ভাইরাল হয়ে পড়ে। গণহত্যার জন্যে শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এই রাষ্ট্রদূত।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনায় পূর্বপরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা চালায় মিয়ানমারের সেনাবাহিনী। গণহত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাত লাখেরও বেশি মানুষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status