ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
এমপির গাড়িতেও তেল দেয় নি পেট্রল পাম্প
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 December, 2019, 8:00 PM

এমপির গাড়িতেও তেল দেয় নি পেট্রল পাম্প

এমপির গাড়িতেও তেল দেয় নি পেট্রল পাম্প

পেট্রলপাম্পে তেল নিতে গিয়েছিল সংসদ সদস্যের গাড়ি। কিন্তু গাড়িতে তেল না দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে পেট্রলপাম্পের শ্রমিকরা, তখন গাড়িতে বসা ছিলেন স্বয়ং সংসদ সদস্য নিজে। এমন এক ঘটনা ঘটেছে ঠাকুরগাঁ-১ আসনের সংসদ সদস্য রমেশচন্দ্র সেনের সাথে রবিবার (১ ডিসেম্বর)। জানা গেছে, পেট্রলপাম্প মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণেই এ ঘটনা হয়েছে। পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহবানে ১৫ দফা দাবিতে রবিবার সকাল ৬টা থেকে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে শুরু হয়েছে এই ধর্মঘট।

পাম্পে কর্মরত শ্রমিক অটল রায় বলেন, পেট্রল পাম্প মালিকের নির্দেশে সব ধরনের জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছি আমরা। শুধু এমপি নন, কোনো গাড়িতেই জ্বালানি দিচ্ছি না। বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ঠাকুরগাঁওয়ের সভাপতি এনামুল হক নয়া বলেন, ইতোপূর্বে সরকারের কাছে আমাদের বিভিন্ন দাবি জানিয়েছি। কিন্তু সরকার শুধু আশ্বাস দিয়েছে, বাস্তবায়ন করেনি। এবার ১৫ দফা দাবি না মানা পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি চলবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status