ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
শাকিবের ঘরেই ফিরছে বুবলী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 1 December, 2019, 4:57 PM

শাকিবের ঘরেই ফিরছে বুবলী!

শাকিবের ঘরেই ফিরছে বুবলী!

শাকিব খানের সাথে অভিনয় করে ঢাকাই সিনেমায় নিজেকে মেলে ধরেছে জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। তবে নিজের নতুন সিনেমায় প্রথমবারের মতো নায়ক পাল্টে অভিভয় করেছেন নিরবের সাথে। এদিকে শাকিবও ব্যস্ত সময় পার করছেন নিজের নতুন সিনেমা নিয়ে। ফলে দুজনের দেখা সাক্ষাতেও দেখা দিয়েছে ঘাটতি। তবে কি শাকিব-বুবলী আর একসাথে কাজ করবেন না? তবে শাকিব-বুবলী জুটির ভক্তদের জন্য সুখবর। আগামী ২ ডিসেম্বর তাঁদের দেখা হতে চলেছে এই জনপ্রিয় জুটির। একসাথে শুটিং করবেন আগে থেকে চুক্তিবদ্ধ থাকা ‘বীর’ ছবিতে। শুট হবে নায়ক গাজীপুরের পুবাইলে শাকিবের শুটিং-বাড়িতে। অর্থাৎ ২ তারিখেই শাকিবের বাড়িতে হাজির হচ্ছেন বুবলী!

চার বছর ধরে শাকিব ছাড়া আর কারো সঙ্গে বুবলীকে জুটি বাঁধতে দেখা যায়নি। ভক্তরা ভেবেছিলেন, বোধহয় ‘শাকিবের নায়িকা’ হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বেশি। তবে বৈচিত্র্য চান বুবলী। ভালো প্রকল্প পেয়েছেন বলেই কাজ করছেন নিরবের সঙ্গে। ‘ক্যাসিনো’ চলচ্চিত্রে সিনেপ্রেমীরা দেখবেন বুবলীর নতুন সঙ্গীকে। অন্যদিকে, শাকিব খান তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মাণ করছেন চলচ্চিত্র ‘বীর’। বর্তমানে পুবাইলে নিজের শুটিং-বাড়িতে কাজ করছেন তিনি। বুবলী ব্যস্ত নিরবের সঙ্গে শুটিংয়ে। ২ ডিসেম্বর পুবাইলে শাকিব খানের শুটিং-বাড়িতে বীর ছবির শুটিংয়ে বুবলী যুক্ত হবেন বলে জানিয়েছেন ছবির নির্মাতা কাজী হায়াৎ।

এ প্রসঙ্গে শনিবার (৩০ নভেম্বর) কাজী হায়াৎ বলেন, ‘আমরা পাঁচদিন ধরেই পুবাইলে শুটিং করছি। ১০ ডিসেম্বর পর্যন্ত টানা কাজ করব। এখন শাকিব খানের অংশের শুটিং করছি। নায়িকা বুবলী বর্তমানে অন্য একটি ছবির শুটিং করছেন ঢাকায়। যে কারণে তাঁর অংশটা আমরা বাদ দিয়ে শুটিং করছি। আগামী সোমবার (২ ডিসেম্বর) থেকে আমাদের শুটিংয়ে অংশ নেবেন বুবলী।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status