ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
রাজধানীতে ৪ মাসের শিশুকে ধর্ষণ চেষ্টা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 1 December, 2019, 4:48 PM

রাজধানীতে ৪ মাসের শিশুকে ধর্ষণ চেষ্টা

রাজধানীতে ৪ মাসের শিশুকে ধর্ষণ চেষ্টা

রাজধানীর মোহাম্মদপুরে চার মাসের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে জিয়উল নামের এক রিকশাচালক। এ ঘটনায় শিশুটির পরিবার থানায় মামলা করে।

শনিবার (৩০ নভেম্বর) পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে আসামিকে গ্রেফতার করে পুলিশ। রোববার (১ ডিসেম্বর) চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) চয়ন সাহা জানান, ঢাকা উদ্যানের বাসায় পাশাপাশি রুমে থাকে শিশুটির পরিবার ও আসামি জিয়াউল। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে শিশুটিকে কোলে নেয় জিয়াউল। এরপর তার রুমে নিয়ে শিশুটিকে ঘুম পাড়ায়। পরে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। জানতে পেরে পরিবারের লোকজন শিশুটিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেন।

তিনি আরও জানান, স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status