ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আত্মাহুতির হুমকি দিলেন রাঙ্গা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 December, 2019, 12:42 PM
সর্বশেষ আপডেট: Sunday, 1 December, 2019, 12:44 PM

আত্মাহুতির হুমকি দিলেন রাঙ্গা!

আত্মাহুতির হুমকি দিলেন রাঙ্গা!

জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এবার আত্মহত্যার হুমকি দিয়েছেন। মসিউর রহমান রাঙ্গা বলেছেন, যদি জাতীয় পার্টি ভেঙ্গে যায় তাহলে আমি সেদিন আত্মহত্যা করবো।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর কুড়িলে একটি কনভেনশন সেন্টারে পার্টির ঢাকা জেলা শাখার সম্মেলনে বক্তব্য দেয়ার সময় আত্মহত্যার এ হুমকি দেন মসিউর রহমান রাঙ্গা।

এর আগে সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। সভাপতিত্ব করছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

মসিউর রহমান রাঙ্গা বলেন, আমাদের (জাতীয় পার্টির) সম্পদ হচ্ছে আমাদের ঐক্য। আমরা এটা রাখতে চাই। আপনাদের অবশ্যই মনে আছে, জিএম কাদের সাহেব এক দলের (গ্রুপের) সভাপতি, মাননীয় চেয়ারম্যান ওনাকে চেয়ারম্যান করে গেছেন।

অন্যদিকে রওশন এরশাদ আরেক দলের (গ্রুপের) চেয়ারম্যান ঘোষণা করেছেন, তিনি চেয়ারম্যান। আমি দু’জনকে নিয়ে বসেছি। মেনে নিয়ে কাজ করছি। আমি চেয়েছি দলটি যেন না ভাঙে।

মসিউর রহমান রাঙ্গা আরও বলেন, আমার কারণে, যদি মহাসচিবের কারণে যদি দল ভাঙে তাহলে আমি সেদিন আত্মহত্যা করবো। সুতারাং ঐক্য থাকতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status