ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
বৌভাত অনুষ্ঠানে উপহার এলো দামী ‘পেঁয়াজ’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 December, 2019, 12:39 PM

বৌভাত অনুষ্ঠানে উপহার এলো দামী ‘পেঁয়াজ’

বৌভাত অনুষ্ঠানে উপহার এলো দামী ‘পেঁয়াজ’

সারাদেশে পেঁয়াজ সংকট চরম পর্যায়ে। যার বাজারমূল্য আকাশচুম্বী। এক বিয়ের বৌভাত অনুষ্ঠানে উপহার হিসাবে দেওয়া হয়েছে পেঁয়াজ।

শুক্রবার (৩০ নভেম্বর) মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাদিমহল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় মতিগঞ্জের মরহুম বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন আহমেদ (ফুল মিয়া) এর প্রবাসী ছেলে মো. আলমগীর হোসেইন এর বিবাহের বৌভাত অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপহার হিসাবে এক বক্স পেঁয়াজ নিয়ে উপস্থিত হন মাসিক শব্দচর সম্পাদক কবি আবদুল হাই ইদ্রিছী। এ নিয়ে শুরু হয় নানা কৌতুহল।

এ বিষয়ে কবি আবদুল হাই ইদ্রিছীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সম্প্রতি দেশে যেভাবে পেঁয়াজের দাম বাড়ছে তাতে পেঁয়াজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

হাট-বাজারে এখন মানুষকে একশ গ্রাম পেঁয়াজ কিনতে দেখা যায়। পেঁয়াজের ঝাঁজে মানুষ এখন কাঁদছে তাই এ সময়ের সব চেয়ে দামী জিনিষ হিসাবে পেঁয়াজ বিয়ের উপহার নির্বাচন করেছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status