ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
রেস্তোরাঁ কর্মীকে গাড়ি বখশিশ দিলেন ক্রেতা দম্পতি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 November, 2019, 6:00 PM

রেস্তোরাঁ কর্মীকে গাড়ি বখশিশ দিলেন ক্রেতা দম্পতি!

রেস্তোরাঁ কর্মীকে গাড়ি বখশিশ দিলেন ক্রেতা দম্পতি!

যুক্তরাষ্ট্রের টেক্সাসের গালভেস্টনে রেস্টুরেন্ট চেইন ডেনিসের একটি শাখায় কাজ করেন অ্যাড্রিয়ানা এডওয়ার্ড নামের এক কর্মী। প্রতিদিন বাড়ি থেকে তার কর্মস্থলে যেতে সময় লাগে প্রায় পাঁচ ঘণ্টা। তবে এডওয়ার্ড প্রতিদিন এ সময় সাড়ে বাইশ কিলোমিটার রাস্তা হেঁটেই যেতেন। রেস্টুরেন্টে এসে এডওয়ার্ডের কষ্টের এ গল্প শুনে তাকে বখশিশ হিসেবে একটি গাড়ি দিয়েছেন ওই রেস্তোরাঁর ক্রেতা স্বামী-স্ত্রী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৬ নভেম্বর)।

অ্যাড্রিয়ানা হেঁটে গিয়ে টাকা সঞ্চয় করছিলেন। সেই টাকায় তিনি গাড়ি কিনবেন ঠিক করেছিলেন। তবে টাকা জোগাড় না হলেও এখন তাকে আর হেঁটে যেতে হবেনা। গাড়ি বখশিশ দিয়েছেন সেই রেস্তোরাঁর ক্রেতা দম্পতি। মঙ্গলবার তারা সেই রেস্টুরেন্টে যান। কথা কথায় সেখানে অ্যাড্রিয়ানার কাহিনি জানতে পারেন। সেই মতো ‘২০১১ নিসান সেন্ট্রা’ কিনে কয়েক ঘণ্টা পরে রেস্টুরেন্টে ফিরে আসেন এবং অ্যাড্রিয়ানার হাতে তুলে দেন নতুন গাড়ির চাবি। তবে তারা তাদের পরিচয় গোপন রেখেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status