ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকা দক্ষিণ আলীগের সেক্রেটারি কে এই হুমায়ুন কবির?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 30 November, 2019, 5:09 PM

ঢাকা দক্ষিণ আলীগের সেক্রেটারি কে এই হুমায়ুন কবির?

ঢাকা দক্ষিণ আলীগের সেক্রেটারি কে এই হুমায়ুন কবির?

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. হুমায়ুন কবির। তিনি এর আগের কমিটিতে সহ-সভাপতি ছিলেন।

আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের নতুন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির দীর্ঘ ২৩ বছর ধরে লালবাগের কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের এই কাউন্সিলর ২৪ বছর বৃহত্তর লালবাগ-চকবাজার-কামরাঙ্গীরচর-হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রিধারী হুমায়ুন কবিরের পুরো পরিবারই উচ্চশিক্ষিত। তার একমাত্র ছেলে রেজাউল কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক। তার দুই মেয়ে মেডিকেল কলেজের ছাত্রী। বঙ্গবন্ধুর পুত্র শেখ কামালের হাত ধরেই ছাত্রলীগের রাজনীতি শুরু করেন হুমায়ুন কবির। ১৯৬৮ সালে ঢাকা কলেজে পড়াকালীন সময়ে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status