ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকা উত্তর আ.লীগের সেক্রেটারি কে এই কচি?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 November, 2019, 4:44 PM

ঢাকা উত্তর আ.লীগের সেক্রেটারি কে এই কচি?

ঢাকা উত্তর আ.লীগের সেক্রেটারি কে এই কচি?

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে এস এম মান্নান কচিকে। শনিবার (৩০ নভেম্বর) বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।

কে এই কচি?

ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনীতিতে হাতেখড়ি হয় কচির। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ঢাকা মহানগর ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী এবং পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি।

এস এম মান্নান কচি ১৯৮৩-৮৪ সালে বৃহত্তম মিরপুর থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে ১৯৯৭ সালে অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ আগের কমিটির এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাকদ ছিলেন কচি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status