ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
ড্রাইভার ইচ্ছা করে মেরে ফেলেছে: দিয়ার বাবা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 30 November, 2019, 5:11 PM

ড্রাইভার ইচ্ছা করে মেরে ফেলেছে: দিয়ার বাবা

ড্রাইভার ইচ্ছা করে মেরে ফেলেছে: দিয়ার বাবা

বাস চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের নিহত শিক্ষার্থী দিয়া মিম ও রাজীব হত্যা ঘটনায় ড্রাইভারদেকে দোষী দাবি করে দিয়ার বাবা বলেছেন, অদক্ষ ড্রাইভাররা অসুস্থ প্রতিযোগিতা করে ওদেরকে মেরে ফেলেছে। ড্রাইভারদের সর্বোচ্চ সাজা হওয়া উচিত। এ সাজা দেখে যেন অন্য ড্রাইভারের মনে ভয় আসে।

ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ রোববার (১ ডিসেম্বর) দুপুরে মামলার রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার আগে শনিবার (৩০ নভেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে মামলার বাদী দিয়া মিমের বাবা জাহাঙ্গীর আলম একথা বলেন।

তিনি বলেন, সবাই উপযুক্ত বিচার চাই। আর যারা এ ঘটনা ঘটিয়েছে তারা তো ড্রাইভার না। দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু এটা তো দুর্ঘটনা না, তারা রাজীব-দিয়াকে ইচ্ছাকৃতভাবে খুন করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

মামলাটিতে ৪১ জন সাক্ষীর মধ্যে ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন। গত ৭ অক্টোবর কারাগারে থাকা চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করে। গত ১৪ নভেম্বর রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য ১ ডিসেম্বর তারিখ ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাসস্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের রেষারেষিতে বাসচাপায় নিহত হন শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম (১৬)। এতে আরও অন্তত ১০-১৫ শিক্ষার্থী আহত হন। ঘটনার দিনই নিহত মিমের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

মামলার আসামি হলেন- জাবালে নূর পরিবহনের বাসচালক মাসুম বিল্লাহ ও মো. জোবায়ের সুমন, চালকের সহকারী মো. এনায়েত হোসেন, বাসমালিক মো. জাহাঙ্গীর আলম ও মো. আসাদ কাজী। আসামিদের মধ্যে মো. আসাদ কাজী পলাতক। এছাড়া অপর চার আসামি কারাগারে রয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status