ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
এবার ট্রেনের ইঞ্জিনে আগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 30 November, 2019, 3:36 PM

এবার ট্রেনের ইঞ্জিনে আগুন

এবার ট্রেনের ইঞ্জিনে আগুন

এবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে ২০১৫ এম ইজি ১১ বি আর ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১১টার এ ঘটনায় দ্রুত অগ্নিনির্বাপক গ্যাস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ট্রেনের চালক। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্টেশন ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনের সামনে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়ে আগুন দেখে স্টেশনে থাকা লোকজন হইচই শুরু করে।

তখন ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন ট্রেনের চালক।

এ বিষয়ে ট্রেনের চালক হোসেন শহীদ বলেন, ইঞ্জিনের একজাস্টায় ময়লা জমায় কার্বন গলে যাওয়ায় কার্বনে আগুনের সূত্রপাত ঘটে। তিনি জানান, ২০১৫ এম ইজি ১১ বি আর মালবাহী ট্রেনের এই ইঞ্জিনটি ১৯৫২ সালের। এটি মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন। সময়মত যদি আগুন নিয়ন্ত্রণে আনা না যেত তাহলে বড় ধরনের দুর্ঘটনা সৃষ্টি হতে পারত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status