ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাচ্চাদের খাবারে ১ কেজি দুধে আধা মণ পানি মেশানোর ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 November, 2019, 3:00 PM
সর্বশেষ আপডেট: Saturday, 30 November, 2019, 3:14 PM

বাচ্চাদের খাবারে ১ কেজি দুধে আধা মণ পানি মেশানোর ভিডিও ভাইরাল

বাচ্চাদের খাবারে ১ কেজি দুধে আধা মণ পানি মেশানোর ভিডিও ভাইরাল

এক কেজি দুধে প্রায় ১৯ কেজি পানি মিশিয়ে ৮১ জন ছাত্র-ছাত্রীকে খাওয়ানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


ভারতের উত্তরপ্রদেশের সনভদ্র জেলার একটি স্থানীয় স্কুলে এমন ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি।


সনভদ্র জেলার পরিবারগুলো দারিদ্র্যপীড়িত হওয়ায় শিশুদের ন্যূনতম পুষ্টি নিশ্চিতে দিনে অন্তত সরকারের পক্ষ থেকে এ ধরনের একটি খাবার পরিবেশন প্রয়োজন।


ভিডিওতে দেখা গেছে, সরকারি মিড-ডে মিল কর্মসূচির অংশ হিসেবে এক কেজি গুঁড়ো দুধের একটি প্যাকেট একটি পাতিলের পানিতে মেশানো হচ্ছে।


গরম করার পর একজন নারী পাচক পরে ওই দুধ গ্লাস (এক পোয়া) হাতে অপেক্ষমাণ স্কুলের ৮১ জন শিক্ষার্থীকে একে একে পরিবেশন করছেন।


খবরে বলা হয়, সনভদ্রার চোপানের ওই স্কুলের মোট শিক্ষার্থী ১৭১ জন। বুধবার যখন মিড-ডে মিলের দুধ পরিবেশন করা হচ্ছিল, তখন ৮১ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।


একজন পঞ্চায়েত সদস্য এই দৃশ্যের ভিডিও ধারণ করেন।


এর আগে শিক্ষার্থীদের মিড-ডে মিল জালিয়াতি ফাঁস করে দেয়ার ঘটনায় পুলিশ এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।


এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মুকেশ কুমার বলেছেন, ভিডিওটি নজরে আসার পর ওই দিনই স্কুলটিতে আরও দুধ সরবরাহ করা হয়েছে।


তবে সঠিক পরিমাণ দুধ থাকা সত্ত্বেও কেন শিশু শিক্ষার্থীদের পর্যাপ্ত দুধ সরবরাহ করা হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status