ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
শত বছরের রহস্যময় সিন্দুক ভেঙ্গে যা পাওয়া গেল! (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 November, 2019, 12:19 PM

শত বছরের রহস্যময় সিন্দুক ভেঙ্গে যা পাওয়া গেল! (ভিডিও)

শত বছরের রহস্যময় সিন্দুক ভেঙ্গে যা পাওয়া গেল! (ভিডিও)

ভারতের সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে গচ্ছিত দুইটি সিন্দুক বহু বছর ধরে পড়ে ছিল। মরিচা পড়ে গিয়েছিল সিন্দুক দুইটির ভেতরে-বাইরে।  সিন্দুক দুইটির মধ্যে একটি শুক্রবার (২৯ নভেম্বর) খোলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, শুক্রবার সকালে অনেকক্ষণ চেষ্টার পর একটি সিন্দুকের চারটি তালা ভেঙে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। অন্য সিন্দুকটি ভাঙার চেষ্টা চলছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় বিধবা ভাতার ব্যবস্থা করেছিলেন। সেই নথি সিন্ধুক থেকে উদ্ধার করা হয়েছে।

খবরে বলা হয়েছে, সিন্দুকে ১৯১৯ সালের গঙ্গামণি দেবী সিলভার মেডেল, ড. এন মুখার্জী মেডেল, ১৯৮২ সালের চেক বই, সংস্কৃত কলেজের পুরনো কাগজপত্র, ৭টি চিঠির খাম, তিনটি মেডেল, ১৯৫৬ সালের মুক্তকেশী দেবী ফাউন্ডেশনের কাগজপত্র পাওয়া গেছে।

সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান মণিশঙ্কর মণ্ডল সংবাদমাধ্যমকে বলেন, ‘দুটি সিন্দুক পাওয়া গেছে। একটা খোলা হয়েছে। সেখান থেকে বেশ কিছু নথি পাওয়া গিয়েছে। বিদ্যাসাগারের আমলের কাগজপত্র পাওয়া গিয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন।’



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status