|
মাশরাফির নাম এখন ‘টক অব দ্য টাউন’
নতুন সময় প্রতিবেদক
|
|
মাশরাফির নাম এখন ‘টক অব দ্য টাউন’ মাশরাফি কোন পদ পেতে যাচ্ছেন তা নিয়ে অধীর আগ্রহে আছেন নড়াইলবাসী। দলীয় নেতাকর্মীরা বলছেন, যেহেতু তিনি সংসদ সদস্য সেজন্য দলের নীতি নির্ধারণী পদই পাবেন। তবে এ বিষয়ে কেউ কোন মুখ খুলছেন না। যেহেতু দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসবেন তাই স্থানীয় অনেকের ধারণা, মাশরাফিকে জেলা কমিটির বড় যে কোনো পদের দায়িত্বও দিতে পারেন। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের বর্তমান অ্যাডভোকেট সভাপতি সুবাস চন্দ্র বোস বলেন, মাশরাফি কোন পদ পাচ্ছেন বা পেতে পারেন সে বিষয়ে সম্মেলন শেষ হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না। তবে যেহেতু তিনি একজন সংসদ সদস্য সেহেতু গুরুত্বপূর্ণ কোনো পদ পেতে পারেন। উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে নড়াইল-২ আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে রাজনীতিতে পদার্পণ করেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। পরে ওই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে এখন পর্যন্ত কোনো কমিটিতে নাম আসেনি মাশরাফির। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
