ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
নামাজে সিজদারত অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন এক নারী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 29 November, 2019, 11:36 PM

নামাজে সিজদারত অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন এক নারী

নামাজে সিজদারত অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন এক নারী

কিশোরগঞ্জের কটিয়াদীতে নামাজে সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক নারী। তার নাম হোসনে আরা (৫৫)। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে কটিয়াদীতে শারমিন ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

নিহত হোসনে আরা উপজেলা মুমুরদিয়া ইউনিয়নের ধনকীপাড়া গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী।

হোসনে আরার ছোট ভাই রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল হক সংগ্রাম জানান, আমার বড় বোন হোসনে আরা ২০১৪ সাল থেকে ডায়াবেটিস রোগে আক্রান্ত। তিনি প্রতিমাসে ডাক্তার দেখানোর জন্য কটিয়াদীতে শারমিন ডায়াগনস্টিক সেন্টারে আসতেন।

আজও তিনি ডাক্তার দেখানোর জন্য এসে সিরিয়ালে নাম লেখান। ডাক্তার জুমার নামাজ পড়তে মসজিদে চলে গেলে আমার বোন ডায়াগনস্টিক সেন্টারের এক কক্ষে নামাজ পড়ার সময় সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। ডায়াগনস্টিক সেন্টারের লোকজন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শারমিন ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত হালিমা খাতুন জানান, তিনি একজন ধার্মিক মহিলা ছিলেন। ডাক্তার দেখাতে আসলেও তিনি কখনও মুখের নেকাব খুলতেন না। আমি দুপুরের খাবার খাওয়ার সময় তিনি আমার পাশেই নামাজ পড়ছিলেন। সেজদারত অবস্থায় তার দেহ কাঁপতে কাঁপতে তিনি পড়ে যান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status