ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
প্রেমপত্র লেখায় দুই শিশুকে হাত-পা বেঁধে শাস্তি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 29 November, 2019, 9:31 PM

প্রেমপত্র লেখায় দুই শিশুকে হাত-পা বেঁধে শাস্তি!

প্রেমপত্র লেখায় দুই শিশুকে হাত-পা বেঁধে শাস্তি!

ভারতের অন্ধ্রপ্রদেশে শ্রেণিকক্ষে প্রেমপত্র লেখায় দুই শিশুকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে শাস্তি দিয়েছেন এক নারী প্রধান শিক্ষক। পরে এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার কাদিরি শহরে এ ঘটনা ঘটে। শাস্তি পাওয়া ওই দুই ছাত্রের এক জন তৃতীয় ও অন্যজন পঞ্চম শ্রেণিতে পড়ে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, ক্লাসের পড়াশোনায় নাকি মনযোগ ছিল না তাদের। তাই তাদের হাত-পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয় বেঞ্চের পায়ার সঙ্গে।

এদিকে, এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তির দাবিও তুলেছেন অনেকেই।

তবে ওই স্কুলের প্রধান শিক্ষিকার অভিযোগ, এক ছাত্র ক্লাসে বসেই প্রেমপত্র লিখছিল। অন্যজন তার সহপাঠীর জিনিস কেড়ে নিয়েছিল।

তার দাবি, আমি ওদেরকে বেঁধে রাখিনি। ওদের মায়েরা ওদেরকে বেঁধে রেখেছিল। কিন্তু স্কুলের মধ্যে কী করে দু’জন ছাত্রকে বেঁধে রাখতে দেয়া হল? এই প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি ওই শিক্ষিকা।

এদিকে, এ ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের শিশু অধিকার রক্ষা কমিশন।

অচ্যুতা রাও নামে এক সমাজকর্মী বলেছেন, ‘বিষয়টি যদি একটু অন্যভাবে দেখি। তাহলে সরকারি স্কুলের বাচ্চারা ঠিক মতো ছুটির আবেদনপত্র লিখতে পারে না। সেখানে এক জন যদি প্রেমপত্র লিখতে পারে, সেটা আমার কাছে খুশির খবর।’

অন্ধ্রপ্রদেশের শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারম্যান জি হৈমবতী বলেছেন, ‘আমার সঙ্গে জেলা প্রশাসক ও পৌর কমিশনারের কথা হয়েছে। বিষয়টির তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status