ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
আ' লীগের সম্মেলন : উত্তরে রহমতউল্লাহ-সাদেক, দক্ষিণে হাসনাত-মুরাদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 29 November, 2019, 9:06 PM

আ' লীগের সম্মেলন : উত্তরে রহমতউল্লাহ-সাদেক, দক্ষিণে হাসনাত-মুরাদ

আ' লীগের সম্মেলন : উত্তরে রহমতউল্লাহ-সাদেক, দক্ষিণে হাসনাত-মুরাদ

শনিবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় এই সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। এই সম্মেলন নিয়ে সবচেয়ে বড় আলোচনা হচ্ছে যে, নেতৃত্বের আদৌ পরিবর্তন হবে কিনা বা পরিবর্তন হলে কারা এই দায়িত্বে আসবেন।

আওয়ামী লীগের শীর্ষস্থানীয় একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করে জানা গেছে যে, এই সম্মেলনে নেতৃত্বের পরিবর্তন হচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা মহানগরের দায়িত্বে নিয়োজিত দুজন প্রেসিডিয়াম সদস্যকে ডেকে পাঠান। তাদের সাথে তিনি বর্তমান কমিটি নিয়ে আলোচনা করেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, ড. আবদুর রাজ্জাক এবং কর্নেল অব. ফারুক খান ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডিয়াম সদস্য। তাদের সঙ্গে আলাপচারিতায় আওয়ামী লীগ সভাপতি মহানগরীর দুটি কমিটিতেই নেতৃত্বে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন। তবে নতুন নেতৃত্বে কে আসছেন তা নিয়ে আওয়ামী লীগের মধ্যে নানারকম বক্তব্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ দুটিতেই সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নতুন মুখ আসছে। আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে যে, উত্তরে রহমতউল্লাহ-সাদেক খান এবং দক্ষিণে আবুল হাসনাত-শাহ আলম মুরাদের নেতৃত্বে কমিটি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেনি। এমনকি তারা পুরো ওয়ার্ড কমিটি গঠনের ক্ষেত্রেও নানারকম অনিয়মের অভিযোগে অভিযুক্ত। তাছাড়া সাংগঠনিকভাবে আওয়ামী লীগের যে শক্তি ছিল, বিগত কমিটির আমলে সে শক্তি বাড়েনি বরং আওয়ামী লীগ ঢাকা মহানগরীতে আরও দুর্বল হয়েছে বলে দলের নীতিনির্ধারকরা মনে করেন।

এই প্রেক্ষিতে সামনের দিনগুলোতে সরকারবিরোধী আন্দোলন এবং মুজিব বর্ষ উদযাপন এই দুইটি ইস্যুতে ঢাকা মহানগরীতে শক্তিশালী সংগঠন প্রয়োজন। এমন বাস্তবতায় আওয়ামী লীগ ঢাকা মহানগর কমিটিতে এমন নেতৃত্ব আনতে চায় যারা সাংগঠনিকভাবে দক্ষ এবং দলকে ঐক্যবদ্ধ রাখতে পারবে। সকলের কাছে গ্রহনযোগ্য কাউকে ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের সভাপতি করা হতে পারে বলে আওয়ামী লীগের সূত্রগুলো বলছে। এক্ষেত্রে উত্তর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নাম আলোচনায় এসেছে। কিন্তু শেষ পর্যন্ত মায়াকে সভাপতি করা হবে কিনা তা নিয়ে অনেকেরই সংশয় রয়েছে। কারণ মায়ার বিরুদ্ধে দূর্নীতির মামলা হয়েছে। এই প্রেক্ষিতে শেষ পর্যন্ত মায়া না হলে ঢাকা উত্তরের নেতৃত্বে নতুন চমক আসতে পারে বলে আওয়ামী লীগ সংশ্লিষ্টরা মনে করছে।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণে আওয়ামী লীগের নেতৃত্বে বড় চমকের ইঙ্গিত পাওয়া গেছে। এই কমিটিতে সভাপতির দায়িত্বে সকলের কাছে গ্রহণযোগ্য পুরোন ঢাকার স্থানীয় কাউকে আনা হতে পারে। আর সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব পেতে পারেন কর্মঠ ও উদ্যমী কোনো তরুণ।

উল্লেখ্য যে, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই মহনগরের কমিটি চূড়ান্ত করে ফেলেছেন বলে দলের নীতি নির্ধারকরা মনে করেন। তবে এই ব্যাপারে তিনি কঠোর গোপনীয়তা অবলম্বন করছেন। আজই তিনি তার পছন্দের কমিটির কথা দলের সাধারণ সম্পাদককে জানিয়ে দেবেন। জানা গেছে যে, আগামী কাল সম্মেলন শেষ হওয়ার পর দ্বিতীয় অধিবেশনে উত্তর এবং দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status