ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ফিটনেস বোঝাতে ট্রাম্পের কাণ্ড!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 November, 2019, 8:32 PM

ফিটনেস বোঝাতে ট্রাম্পের কাণ্ড!

ফিটনেস বোঝাতে ট্রাম্পের কাণ্ড!

নিজের ছাতির প্রশংসা করে টুইটারে সুঠাম বক্সারের শরীরে নিজের মুখ ফটোশপড করে পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের টুইটার হ্যান্ডলে তিনি ছবিটি পোস্ট করেন। তারপর তার উদ্দেশে নানা মন্তব্য উড়ে এসেছে টুইটারে।

ডোনাল্ড ট্রাম্প যে ছবিটি পোস্ট করেছেন, সেটা হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের ছবি ‘রকি থ্রি’-এর। এই ছবির পোস্টার ছিল ছবিটি। ছবিতে সিলভেস্টার স্ট্যালোনের। এই ছবিটিই ফটোশপড করে স্ট্যালোনের মুখের জায়গায় নিজের মুখ সুপার ইমপোজ করে দেন ডোনাল্ড ট্রাম্প।

হঠাৎ ট্রাম্পের কী হলো?

মঙ্গলবার ফ্লোরিডায় পুনর্নির্বাচনী প্রচারে গিয়ে আচমকাই ওয়ালটার রিড মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। তারপর থেকেই সংবাদমাধ্যমে তার অসুস্থতা নিয়ে নানা খবর প্রকাশ্যে আসতে শুরু করে। কোনো এক সংবাদমাধ্যম আবার তার হার্ট অ্যাটাক হয়েছে বলে খবর প্রকাশ করে।

তবে হোয়াইট হাউস থেকে জানিয়ে দেয়া হয়, রুটিন বার্ষিক চেক আপের জন্যই তিনি হাসপাতালে গিয়েছিলেন। এর আগে গত ফ্রেব্রুয়ারি মাসে তিনি মেডিক্যাল চেক আপ করিয়েছিলেন। তখন চিকিত্সকেরা রিপোর্টে জানিয়েছিলেন, একটু ওবেসিটি রয়েছে, বাকি সমস্ত রিপোর্টই ঠিকঠাক। গল্ফ খেলা ছাড়া ট্রাম্প স্বাস্থ্য ঠিক রাখার জন্য আর কোনো ব্যায়াম করেন না।

সংবাদমাধ্যমের এই খবরে বেশ বিরক্ত হয়েছেন ট্রাম্প। তিনি কতটা সুস্থ রয়েছে তা বোঝাতে ফ্লোরিডায় নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প জানান, হাসপাতালে চিকিত্সকেরা নাকি তার আকর্ষণীয় ছাতি দেখতে চেয়েছিলেন। তিনি বলেন,  প্রথমেই তারা আমাকে বলেন, স্যার আপনার শার্টটা খুলুন এবং আকর্ষণীয় ছাতি আমাদের দেখার সুযোগ করে দিন।
 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status