ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শিক্ষকের নির্দেশে ছাত্রকে পেটাল সহপাঠীরা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 28 November, 2019, 8:26 PM

শিক্ষকের নির্দেশে ছাত্রকে পেটাল সহপাঠীরা

শিক্ষকের নির্দেশে ছাত্রকে পেটাল সহপাঠীরা

রাজবাড়ী সদর উপজেলার সিরাজুম মুনির মডেল মাদরাসার হেফজ বিভাগের রাফি নামে এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে তারই তিন সহপাঠী।

তাকে ওই মাদরাসার শিক্ষকের নির্দেশে পেটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত রাফি বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত রাফির মা মৌসুমি আক্তার জানান, বুধবার বিকেলে পড়া শেষে অন্য ছাত্রদের সঙ্গে ঘুমাতে যায় রাফি। এ সময় রাফি না ঘুমালে ওই মাদরাসা শিক্ষক আলী হোসেনের নির্দেশে হাফিজ, রায়েজিদ ও নাফিজ রাফিকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে সন্ধ্যায় স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক শহিদুল ইসলাম জানান, মারপিটের শিকার ওই ছাত্রকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। তবে এখন তিনি কিছুটা ভালো আছেন।

রাজবাড়ী থানার এসআই মেজবাউদ্দিন জানান, এ ব্যপারে আহত রাফির মা বৃহস্পতিবার একটি লিখিত অফিযোগ দিয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য মাদরাসাছাত্র হাফিজ, রায়েজিদ ও নাফিজকে থানায় আনা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status