ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ইরানি দূতাবাসে হামলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৫
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 November, 2019, 8:06 PM

ইরানি দূতাবাসে হামলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৫

ইরানি দূতাবাসে হামলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ১৫

ইরাকে অবস্থিত ইরানের দূতাবাস ভবনে বিক্ষোভকারীদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষিতে দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক লোক।

বুধবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজাফ শহরে এই হামলার ঘটনা ঘটে। ইরানের প্রতি ক্ষোভ থেকেই দূতাবাস ভবনে অগ্নিসংযোগ করা হয়।

দূতাবাস ভবনে হামলার পর নাসিরিয়াতে বৃহস্পতিবার ইরাকি নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ১৫ বিক্ষোভকারী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

দূতাবাসে অগ্নিসংযোগের ভিডিওতে দেখা গেছে, ভবনের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ‘ইরান দূর হও’ বলে স্লোগান দিচ্ছে। ভবনটি যখন পুড়ছিল তখন বিক্ষোভকারীরা ইরাকের পতাকা ওড়াচ্ছিলো।

নাজাফের পুলিশ জানিয়েছে, ৩৫ বিক্ষোভকারী ও ইরাকি নিরাপত্তাবাহিনীর ৩২ জন আহত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নাজাফে হামলাটি ইরাকে ইরান বিরোধিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ দক্ষিণাঞ্চলীয় এই শহরটি শিয়াদের ঘাঁটি বলে পরিচিত। এখানে বেশ কিছু শিয়া মাজার রয়েছে।

ইরাকের সেক্যুলার ও ধর্মীয় কর্তৃপক্ষ এই সহিংসতার নিন্দা জানিয়েছে। তবে এজন্য কোনও নির্দিষ্ট গোষ্ঠীকে দায়ী করা হয়নি। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত নাজাফে কারফিউ জারি করেছে সরকার।

বৃহস্পতিবার বিক্ষোভকারীরা নাসিরিয়াতে একটি সেতুতে জমায়েত হলে নিরাপত্তাবাহিনী গুলি করে। এতে ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

প্রায় দুই মাস ধরে ইরাকজুড়ে চলমান বিক্ষোভের কালে এই হামলা হলো। বেকারত্ব দূরীকরণ ও উন্নত সরকারি সেবার জন্য বিক্ষোভ শুরু হলেও পরে সরকারবিরোধিতায় গড়ায়। এক পর্যায়ে আন্দোলনকারীরা বিদেশিদের হস্তক্ষেপের বিরোধিতাও শুরু করেন।

শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। এখন পর্যন্ত এই বিক্ষোভে প্রায় সাড়ে তিনশো মানুষ নিহত হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, ইরাকের সরকার দুর্নীতিগ্রস্ত এবং ইরানের আজ্ঞাবহ।

ইরাকের পার্লামেন্টের বেশ কয়েকটি দলের ইরানের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status