পুলিশের হাতে গ্রেফতারের পর কারাগারে যাওয়া প্রেমিকের নাম মো. ইউছুফ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার সদর ইউপির মাতৈন মিজি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ইউছুফ একই এলাকার আবু তাহের মিজির ছেলে।
বুধবার রাতে অন্তঃসত্ত্বা ওই প্রেমিকা হাজীগঞ্জ থানায় এসে অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে হাজীগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে প্রেমিক মো.ইউছুফ হোসেনকে গ্রেফতার করে। পরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়। আদালতের বিজ্ঞ বিচারক ইউছুফকে জেল হাজতে রাখার নির্দেশ দেন।
অভিযোগে ওই প্রেমিকা উল্লেখ করেন, পাঁচ বছর আগে ইউসুফ হাজীগঞ্জ বাজারের বিসমিল্লাহ হসপিটালে দায়িত্বরত অবস্থায় তার সঙ্গে পরিচয় হয়। সেই থেকে বিয়ের প্রলোভনে যোগাযোগ রাখতো। এখন বিয়ে করতে রাজি না হওয়ায় আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রশিদ বলেন, তাদের মধ্যে প্রেম ছিল। এখন মেয়েটি দেড় মাসের গর্ভবতী। মেয়ের অভিযোগে ছেলেকে আটক করে জেলহাজতে পাঠানো হয়।