কাতারে পুনর্গঠিত হয়েছে সামাজিক সংগঠন ফটিকছড়ি সমিতি কাতার। এতে বিশিষ্ট ব্যবসায়ী আবদুল্লাহ আল মঞ্জুকে সভাপতি, এম আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক ও শেখ জয়নালকে সাংগঠনিক সম্পাদক এবং কামাল পাশা তালুকদারকে যুগ্ম সাধারণ সম্পাদক করে এবং সাবেক সভাপতি হাসান বিল্লাহকে অব্যাহতি দিয়ে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়ছে।
মঙ্গলবার রাজধানী দোহার নাজমা রমনা রেস্তোরাঁয় এই উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি আবদুল্লাহ আল মঞ্জু এর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম আবদুল মান্নান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠন সাংগঠনিক সম্পাদক শেখ জয়নাল ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল পাশা।
এসময় বক্তারা বলেন আমাদের এই ফটিকছড়ি সমিতি একটা সমাজকল্যাণ মুলক স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা কারো প্রতিপক্ষ না বা কারো প্রতিহিংসা করে আমরা এই সংগঠন করিনি, আমরা প্রতিযোগিতা দিয়ে এগিয়ে যেতে চাই।
সাংগঠনিক সম্পাদক শেখ জয়নাল বলেন আমি এই সংগঠনের প্রতিষ্ঠাকাল থেকে এখনো আছি, বিগত দিনে আমাদের মাননীয় এমপি মহাদয় আমাদের এই সমিতির প্রোগ্রামে আসছিলেন, চট্টগ্রামে সিটি মেয়র আ,জ,ম নাসির উদ্দিনও এসেছিলেন আমাদের এই সমিতির দাওয়াতে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমরা জমকালো আয়োজনের মধ্যেদিয়ে কাতারে বুকে আবার জানান দিবো আসবে দেশবরেণ্য ফটিকছড়ি উপজেলার সন্তান।
সভাপতি আবদুল্লাহ আল মঞ্জু বলেন দ্রুত সময়ের মধ্যে অভিষেক অনুষ্ঠান করে আমরা ফটিকছড়ি সমিতির মাধ্যমে দেশে এবং প্রবাসে ফটিকছড়ির কল্যাণে কাজ করবো। এবং কাতারে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফটিকছড়ি উপজেলার সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। এতে সবার সহযোগিতা কামনা করছি।