ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
কাতারে ধানসিঁড়ি বিএনপির বহিষ্কার প্রসংগে সংবাদ সম্মেলন
কাজী শামীম, কাতার
প্রকাশ: Thursday, 28 November, 2019, 6:42 PM

কাতারে ধানসিঁড়ি বিএনপির বহিষ্কার প্রসংগে সংবাদ সম্মেলন

কাতারে ধানসিঁড়ি বিএনপির বহিষ্কার প্রসংগে সংবাদ সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (ধানসিঁড়ি) বিএনপি  কাতার শাখা  থেকে বহিষ্কার আদেশ  পাওয়া নিয়ে সংবাদ সম্মেলন করেছে সহ সভাপতি এম নুরুজ্জামান ও লোকমান আহমদ এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মনসুর উল্লাহ রাশেদ।


সংবাদ সম্মেলনে তারা বলেন, আমাদের বিরুদ্ধে  কোন নিদিষ্ট অভিযোগ না থাকার পরেও, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে, দলীয় ফোরামে আলোচনা না করে একটি ভিত্তিহীন বহিষ্কার আদেশ প্রচার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তাই দলের ক্রান্তিলগ্নে সকল কে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করার আন্দোলন কে আরও জোরদার  করতে এই মিথ্যা বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর হস্তক্ষেপ কামনা করেন নেতাকর্মীরা।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক আহবায়ক শহিদুল হক, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ খোকন, সহ সভাপতি ফারুক হোসেন, দিলীপ কুমার,কামাল উদ্দিন মেম্বার, আব্দুল হালিম, জসিম উদ্দিন, জসিম উদ্দিন লস্কর, ইকবাল হোসেনসহ কাতার ধানসিঁড়ি বিএনপির নেতাকর্মী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status