ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
খাল থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার, ফুফু আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 November, 2019, 5:33 PM

খাল থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার, ফুফু আটক

খাল থেকে শিশুকন্যার মরদেহ উদ্ধার, ফুফু আটক

সুনামগঞ্জের ছাতকে তামান্না আক্তার নামে আট মাস বয়সী এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির ফুফু পারভিন বেগমকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন-নোয়াগাঁও গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তামান্না আক্তার ওই গ্রামের নূর আহমদের মেয়ে।

জানা গেছে, গতকাল বুধবার (২৭ নভেম্বর) রাতে তামান্নাকে ঘরের বিছানায় রেখে মা লাইলী বেগম প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাইরে যান। এ সময় রান্নার কাজে ব্যস্ত তামান্নার ফুফু পারভিন বেগমকে শিশুটিকে দেখার জন্য বলে যায় লাইলী বেগম। পরবর্তীতে ফিরে এসে তামান্নাকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি।

আজ সকালে শিশু নিখোঁজের খবর পেয়ে ইউপি সদস্য আব্দুল কদ্দুছ সুমন ও আব্দুল হক জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশকে বিষয়টি অবহিত করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল বলেন, বাড়িসংলগ্ন একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির ফুফু পারভিন বেগমকে আটক করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status