ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ছয় ফুট কনের দুই ফুট বর!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 November, 2019, 2:38 PM

ছয় ফুট কনের দুই ফুট বর!

ছয় ফুট কনের দুই ফুট বর!

বিদেশে বিশাল আয়োজনে বিয়ের ‘রিসেপশন’ করা হয়েছে। বিশ্বের ১৩ দেশের আমন্ত্রিত অতিথিরা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে। বলিউড তারকা থকে শুরু করে ক্রিকেট তারা সবার উপস্থিতিতে বিয়ের আসর ছিল জাঁকজমকপূর্ণ। কিন্তু বর-কনের ছবি দেখে খানিকটা চমকে যাবেন। কেননা সবার আগে আপনার চোখে পড়বে তাদের উচ্চতা।

তবে যে বরকে নিয়ে কথা হচ্ছে তিনি বলিউড, হলিউড কিংবা ক্রিকেটের তারকা নন। কখনো তাকে টেলিভিশনের পর্দায় দেখা যায় না। তবে আক্ষরিক অর্থে বলতে গেলে তিনি জনপ্রিয় মুখ। তার নাম বুরহান ক্রিস্টি। বাড়ি পাকিস্তান। ছোটবেলায় পোলিও আক্রান্ত হয়ে হাঁটাচলার ক্ষমতা হারান। হুইলচেয়ারই তার ভরসা।

মাত্র দুই ফুট লম্বা বুরহান ক্রিস্টি অবশ্য তার আপনজন আর বন্ধু-বান্ধবদের কাছে বোবো নামেই পরিচিত। তার সার্বক্ষণিক সঙ্গী বিদ্যুৎচালিত একটি হুইলচেয়ার। সম্প্রতি নরওয়ের রাজধানী অসলোতে ব্যাপক ধুমধামের মধ্য দিয়ে দীর্ঘদিনের প্রেমিকা ফৌজিয়াকে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

কনে ফউজিয়া ছয় ফুট লম্বা। তবে সব রীতি-নিয়ম আর সীমাবদ্ধতা অতিক্রম করে তারা এখন একে অপরের দাম্পত্যসঙ্গী। ফৌজিয়া পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা। বোবোকে কতটা ভালবাসেন তা ভাষায় প্রকাশ করা যায় না বলে জানিয়েছেন ফৌজিয়া।

নিজের হাতে বোবোর নামের ট্যাটু করেছেন তিনি। স্থানীয় এক সংবাদমাধ্যমকে ফৌজিয়া এসব কথা বলেন। এছাড়া আরও একটি চমকপ্রদ বিষয় হলো বুরহান- ফৌজিয়ার বিয়েতে ১৩ দেশের অতিথিরা আমন্ত্রিত ছিলেন। নিজের বিয়েতে পঞ্জাবি গানে ‘নেচে’ আসর মাতিয়েছেন বর-কনে।

Bobo-2

হুইলচেয়ারে বসে ফৌজিয়ার হাত ধরেই বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করেন বেবো। অতিথিরা সবাই হাততালি দিয়ে তাদের স্বাগত জানান। তখন বোবোর পরনে ছিল ফরমাল শার্ট আর ব্লেজার। কনে ফৌজিয়া হালকা রঙের লেহেঙ্গা বিয়ের আসরে ঢুকেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বোবোর কিস্টির জনপ্রিয় তুমুল। তার বিয়ের প্রকাশিত হতেই সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়েছে। ভিডিওতে বোবোকে হিন্দি সিনেমার সংলাম বলতেও শোনা গেছে। তার বিয়ের খবর ছড়িয়ে পড়ে বলিউড আল ক্রিকেট পাড়াতেও।

পোলিও আক্রান্ত বোবো কিন্তু রাজসিক জীবনযাপন করেন। তিনি একাই অনেক ব্যবসা দেখাশোনা করে। এর মধ্যে বোবো লাইফস্টাইল, শুটস্ অ্যান্ড ম্যানেজমেন্ট অন্যতম। ব্যবসার সূত্রে বিশ্বের বিভিন্ন প্রান্তের অনেকের সঙ্গে রয়েছে তার বন্ধুত্ব। নরওয়েতে সালমান খানের ‘বিং হিউম্যান’ অভিযানেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

২০১৭ সালে বিশ্বের ‘বেস্ট ইনস্পিরেশনাল পারসন অ্যাওয়ার্ড’ পান তিনি। বলিউড থেকে ক্রিকেট তারকা সবার সঙ্গে তার সখ্যতার কথা সবাই জানে। তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রমাণ মেলে। বিয়ের অনুষ্ঠান শেষে ফৌজিয়ার হাত ধরে বলেন, ‘আমরা লাভ ম্যারেজ করেছি। সুখী দম্পতি হওয়ার চেষ্টা করবো আমরা।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status