ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
লেবাননে ৩৫ বাংলাদেশি নারী আটক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 November, 2019, 2:08 PM

লেবাননে ৩৫ বাংলাদেশি নারী আটক

লেবাননে ৩৫ বাংলাদেশি নারী আটক

আবাসিক ভবনে অভিযান চালিয়ে ৭০ প্রবাসী নারীকে আটক করেছে লেবাননের ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যেই ৩৫ জন নারীই বাংলাদেশি। তাদেরকে ইজদাইদি ইমিগ্রেশন পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) সকাল ৬টায় রাজধানী বৈরুতের ডিকুয়ানি এলাকায় আউন মার্কেট সংলগ্ন সেন্টার মারিয়া জেস নামের ৬ তলা ভবনে থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় গণমাধ্যম ও প্রবাসী সূত্রে জানা যায়, নারীকর্মীরা সকালে কাজে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই পুলিশ অভিযান চালায়। দুটি গাড়িতে এসে বিপুল সংখ্যক ইমিগ্রেশন পুলিশ সদস্য অভিযানে অংশ নেয়। এ সময় প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সেখান থেকে বৈধ-অবৈধ বাংলাদেশি নারীকর্মীসহ ৭০ প্রবাসীকে আটক করে।

স্থানীয় প্রবাসীরা জানান, এর মধ্যে বৈধ ভিসাধারী (আকামা) শ্রমিকও রয়েছেন। তা সত্ত্বেও অনেক নারীকর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে। এছাড়া অবৈধদের মধ্যে বেশ কয়েকজন স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচিতে নিবন্ধন করেছেন।

আটকৃত বাংলাদেশিদের ব্যাপারে বাংলাদেশ দূত্রাবাসের মাধ্যমে খোঁজখবর নেয়া হচ্ছে বলেও জানা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status