বাংলাদেশের পাশাপাশি ইউনেস্কোও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করবে। যৌথভাবে এই আয়োজনগুলো হবে। পাশাপাশি ইউনেস্কো বিশ্বজুড়ে কিছু অনুষ্ঠানেরও আয়োজন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তথ্য জানিয়েছেন। বুধবার (২৭ নভেম্বর) মুজিব বর্ষের প্রস্তুতিসভায় তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সরকার বছরটিকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছে। নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বছরজুড়ে উদযাপিত হবে।