ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে হাজির এমপি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 7:51 PM

পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে হাজির এমপি

পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে হাজির এমপি

ভারতে পেঁয়াজের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষের মতো রীতিমত খেপেছেন বিহারের বিধানসভার বিরোধী দল আরজেডির এমপি শিবচন্দ্র রাম। দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বুধবার তিনি পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে বিধানসভায় আসেন। খবর এনডিটিভির।

তার অভিযোগ, ভারতে পেঁয়াজের দাম বাড়তে থাকায় মানুষ তাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হচ্ছেন। পেঁয়াজের দাম ৫০ টাকার নিচেই থাকে। এবার সেটা বেড়ে অন্তত ৮০ টাকা। সত্যি বলতে কি এগুলো আমি ১০০ টাকা কেজিতে কিনেছি।

তিনি বিধানসভায় ঢোকার আগে বলেন, আমি ভেতরে এই মালা পরে যাব। আমি চাই মুখ্যমন্ত্রী এই দৃশ্য দেখুন। আশা করব, এটা দেখে অন্তত তিনি কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিবেন। আমার দাবি, গরিবদের জন্য ১০ টাকা প্রতি কেজি মূল্যে পেঁয়াজ দিক সরকার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status