যুক্তরাজ্যের রাজপ্রাসাদে গান গাইতে গিয়ে দেশটির বিখ্যাত গায়িকা ক্যামিলা কাবেলো চুরি করেছিলেন মূলবান রত্ন। নিজের এ চুরির ঘটনা স্বীকার করেছেন। চুরি করা বস্তুটি গুছিয়েও রেখেছেন তিনি।
সম্প্রতি যুক্তরাজ্যের কেনসিংটন প্যালেসে বিশ্বের বিভিন্ন প্রান্তের কমবয়সী প্রতিভাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী কেটও উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানেই চুরি করেন ক্যামিলা।
ক্যামিলা একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
খবরে বলা হয়েছে, নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে রাজপ্রাসাদে চুরি করেছিলেন ক্যামিলা। বিবিসি রেডিও ওয়ানের সঞ্চালক গ্রেগ জেমসও কেনসিংটন প্যালেসের ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। রাজপ্রাসাদ থেকে কিছু চুরি করতে গ্রেগই তাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন, যা করে দেখান তিনি।
ক্যামিলা জানান, কেট ও উইলিয়ামের সঙ্গে আলাপের ঠিক আগে তাকে রাজপ্রাসাদ থেকে কিছু চুরি করে দেখান ক্যামিলা।