ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
এবার স্ত্রীকে নিয়ে অভিনয়ে আগুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 7:45 PM

এবার স্ত্রীকে নিয়ে অভিনয়ে আগুন

এবার স্ত্রীকে নিয়ে অভিনয়ে আগুন

কণ্ঠশিল্পী ও অভিনেতা খান আসিফুর রহমান আগুন যিনি আগুন নািমেই পরিচিত। কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তার সঙ্গীতজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেছেন। তবে এবারই প্রথমবার স্ত্রী তান্নাকে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন আগুন।

তবে সিনেমা নয়, ধারাবাহিক নাটক ‘মিষ্টিপান’-এ তাদের একসঙ্গে দেখা যাবে। ফরিদুর রেজা সাগরের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন ধর। ৬ পর্বের এই সিরিজে দেখা যাবে ঢাকা শহরের ইতিহাস ও ঐতিহ্য। তবে চারটি খুনের ঘটনা উদঘাটনের চেষ্টার মধ্য দিয়ে এগিয়েছে সিরিজের মূল গল্প।

ধারাবাহিকটির প্রসঙ্গে নির্মাতা সুমন ধর বলেন, আগুন ভাই এর আগে কয়েকটি নাটকে অভিনয় করলেও প্রথমবার স্ত্রীর সঙ্গে অভিনয় করলেন। কিছুদিন আগে নাটকটির শুটিং শেষ করেছি।

এ নির্মাতা জানান, নাটকটিতে অভিনেতা তারিক আনাম খানকে দেখা যাবে সিআইডি কর্মকর্তার চরিত্রে। আর সাদিয়া ইসলাম মৌ রয়েছেন নৃত্যশিল্পীর ভূমিকায়। টিভি সাংবাদিকের চরিত্রে রূপদান করেছেন তান্না খান। আগুন অভিনয় করেছেন মৌয়ের ছোটবেলার বাবার চরিত্রে। এতে আরো অভিনয় করেছেন, এসএম মহসীন, খলিলুর রহমান কাদেরীসহ অনেকে।

আসছে শুক্রবার থেকে সপ্তাহে দু’দিন রাত ৯টা ৩৫ মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে ‘মিষ্টিপান’ ধারাবাহিকটি প্রচারিত হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status