ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
যে কারণে বাফুফে’র ভেন্যু পছন্দ করল না ম্যান ইউ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 6:42 PM

যে কারণে বাফুফে’র ভেন্যু পছন্দ করল না ম্যান ইউ

যে কারণে বাফুফে’র ভেন্যু পছন্দ করল না ম্যান ইউ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাফুফে চেষ্টা করছে ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে বাংলাদেশে এনে অন্তত একটি প্রীতি ম্যাচ খেলাতে। সে উপলক্ষে ম্যানইউ’র চার সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, আবাসন, ভেন্যু ও নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারগুলো দেখতে। বুধবার (২৭ নভেম্বর) পরিদর্শনে নেমে ভেন্যু হিসেবে বাফুফে’র প্রথম পছন্দ বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ পছন্দ করেন নি ম্যান ইউ থেকে আসা প্রতিনিধি দল। মাঠের অবস্থার মধ্যে বিশেষ করে ঘাস একেবারেই পছন্দ করেব নি তারা। তাদের প্রশ্ন, একটি ফুটবল মাঠে পাঁচ রকমের ঘাস কেন থাকবে। এরপর তারা যাচ্ছেন বিকল্প ভেন্যু আর্মি স্টেডিয়াম পরিদর্শন করতে।

ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পাওয়া গ্রুপ এসএমজি ও অন্তর শোবিজের কর্মকর্তা ও সাবেক ফুটবলার আবদুল গাফফার বলেন, ‘তারা মাঠের ঘাস নিয়ে প্রশ্ন তুলেছে। তবে এখন অফ সিজনের ব্যাপারটা আমরা তাদের জানিয়েছি। আমরা এটাও বলেছি, মৌসুম শুরু হলে মাঠের অবস্থারও পরিবর্তন আসবে।’ ম্যানচেস্টার ইউনাইটেড দলের বাংলাদেশে আসার সম্ভাব্য সময় আগামী বছরের ২৩ অথবা ৩০ জুলাই। আবদুল গাফফার এ প্রসঙ্গে বলেন, ‘আমরা তাদের কাছে সম্ভাব্য তারিখ জানতে চেয়েছিলাম। তারা আগামী বছরের জুলাই মাসের ২৩ কিংবা ৩০ তারিখের কথা জানিয়েছে আমাদের।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status