ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতে স্ত্রীকে নিয়ে দারুণ সময় কাটছে লিটনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 6:39 PM

ভারতে স্ত্রীকে নিয়ে দারুণ সময় কাটছে লিটনের

ভারতে স্ত্রীকে নিয়ে দারুণ সময় কাটছে লিটনের

টেস্ট সিরিজ খুবই বাজে কেটেছে বাংলাদেশের। দুই টেস্টেই ইনিংস পরাজয়ের লজ্জায় শেষ হয়েছে। টাইগার দলের ক্রিকেটাররা ভারতে এমন এক সিরিজ শেষ করে একসঙ্গে দেশে ফেরেননি, আলাদা আলাদা করে আসছেন।

কয়েকজন দেশে চলে এসেছেন। লিটন দাস, নাইম হাসান, মুশফিকুর রহীমসহ কয়েকজন রয়ে গেছেন ভারতেই। এর মধ্যে নাইম হাসান আটকে গেছেন ভিসা জটিলতায়। লিটন আর মুশফিক ব্যক্তিগত কারণে রয়ে গেছেন কলকাতা।

লিটন দাসের তো মাঠের বাইরের অবসর সময়টা দুর্দান্ত কাটছে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে সেভাবে ঘুরোঘুরি করার সময় হয়নি। কলকাতায় তাই সময়টা উপভোগ করার সুযোগ মিস করেননি টাইগার দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

মঙ্গলবার স্ত্রী সঞ্চিতা দাসকে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান লিটন। তারপর শপিং, কেনাকাটা করেছেন কলকাতায়। শপিংয়ের সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন লিটন নিজেই।

বৃহস্পতিবার সস্ত্রীক দেশে ফেরার কথা রয়েছে লিটনের। ভিসা জটিলতা কাটলে বুধবারই ফিরবেন নাইম হাসান। তবে টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে লড়াই করা মুশফিকুর রহীম ফিরবেন আরও কয়েকদিন পর। তিনিও স্ত্রী নিয়ে কলকাতায় রয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status