ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
হতাশা দিয়ে এসএ গেমস শুরু বাংলাদেশের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 6:55 PM

হতাশা দিয়ে এসএ গেমস শুরু বাংলাদেশের

হতাশা দিয়ে এসএ গেমস শুরু বাংলাদেশের

নেপালের জাতীয় খেলা ভলিবল। দেশটির অন্যতম জনপ্রিয় খেলা ভলিবলে প্রত্যাশামতোই শুরু করলে ত্রয়োদশ এসএ গেমসের আয়োজকরা। আজ (বুধবার) নারী ভলিবলের উদ্বোধনী ম্যাচে ৩-০ সেটে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে হিমালয়ের দেশটি।

এক কথায় বাংলাদেশের মেয়েরা দাঁড়াতেই পারেনি নেপালের সামনে। প্রথম সেটে বাংলাদেশ হেরেছে ২৫-৯ পয়েন্টে। দ্বিতীয় সেটে হারের ব্যবধানও তাই। শেষ সেটে ২ পয়েন্ট বেশি স্কোর (২৫-১১) করতে পেরেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।

গেমস ভলিবলের দুই বিভাগেই বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ নেপাল। নারী দল হারের পর ছেলেরা খেলতে নামবেন উদ্বোধনী দিনে। প্রতিপক্ষ নেপাল।

আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডু ও পোখারায় হবে এসএ গেমস। তবে ভলিবল শুরু হয়েছে চারদিন আগে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status