ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
নিজের লিঙ্গ নিজেই কেটে ফেলল আ’লীগ নেতা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 27 November, 2019, 1:54 PM

নিজের লিঙ্গ নিজেই কেটে ফেলল আ’লীগ নেতা

নিজের লিঙ্গ নিজেই কেটে ফেলল আ’লীগ নেতা

রাজশাহীর বাগমারায় আ’লীগ নেতা ও ওয়ার্ড কমিশনার দুলাহার হোসেন (দুলু) নিজের লিঙ্গ নিজেই কেটে ফেলেছেন। অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় ক্লিনিকে নিলে ডাক্তার তার চিকিৎসা দিতে অপারগতায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। এদিকে লিঙ্গ কাটা নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। দুলুর স্ত্রী তার স্বামী নিজে তার লিঙ্গ কেটেছে বলে দাবি করলেও এনিয়ে এলাকায় নানা গুণঞ্জন চলছে।

জানা যায়, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলার দুলাহার হোসেন (দুলু) দুই সন্তনের জনক। তার দুই স্ত্রী থাকলেও একটিকে ডিভোর্স দিয়ে প্রথম স্ত্রী নিয়ে তিনি ঘর সংসার করছেন। সম্প্রতি এক প্রতিবেশীর স্ত্রীর সাথে পরকীয়া তিনি জড়িয়ে পড়েন। এনিয়ে গত ৪/৫ দিন আগে ঝড়গা বিবাদের সৃষ্টি হয়। বিষয়টি দুলু অস্বীকার করলেও প্রতিবেশীর স্ত্রীর বাকবিতন্ডার বিষয় স্থানীয়রা নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে এলাকার কয়েকজন জানান, কমিশনারের বাসা থেকে এক দেড়শ গজ দুরে এক মহিলার সঙ্গে পরকিয়ায জড়িয়ে পড়ায় লঙ্কা কান্ড ঘটে। দুলু মিঞা যদিও বিষয়টি তখনও গুরুত্ব দেননি। বর্তমানে বিষয়টি জানাজানি হলে বাসায় নানা বিরোধ দেখা দেয়। এতে কমিশনার বিষয়টি ধামাচাপা দিতে মিথ্যা বলে উড়িয়ে দেয়ার চেষ্টা করে। কিন্তু বাদ সাজে ওই পরকিয়া মঙ্গলবার রাতের কোন এক সময়ে দুলু বাসার বাইরে গিয়েই এঘটনা ঘটে বলে এলাকাবাসী দাবি করেন। তবে এবিষয়ে দুলুর স্ত্রী দাবি করে বলেন, তার স্বামী নিজেই তার লিঙ্গ কেটে দিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status