ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
পুলিশ সিগন্যাল দিতেই মাদকভর্তি গাড়ি রেখে পালাল চালক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 25 November, 2019, 8:47 PM

পুলিশ সিগন্যাল দিতেই মাদকভর্তি গাড়ি রেখে পালাল চালক

পুলিশ সিগন্যাল দিতেই মাদকভর্তি গাড়ি রেখে পালাল চালক

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১১নং সেক্টরের ৯নং সড়কের মুখে চেকপোস্ট বসিয়েছিল ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সোমবার দুপুর আড়াইটার দিকে চেকপোস্টের সামনে একটি প্রাইভেটকার দাঁড়ানোর সিগন্যাল দেন কর্তব্যরত শিক্ষানবিশ উপ-পরিদর্শক (টিএসআই) শেখ পারভেজ ও কনস্টেবল কামাল। কিন্তু গাড়িটির চালক সিগন্যাল অমান্য করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে।

পেছন থেকে পুলিশ ধাওয়া করে, এক পর্যায়ে উপায়ন্তর না দেখে চালক গাড়ি রেখে পালিয়ে যায়। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে গাড়ি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এ ঘটনায় ওই চালককে গ্রেফতার ও গাড়িটির মালিকের সন্ধানে মাঠে নেমেছে পুলিশ।

উত্তরা পশ্চিম থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) কাজী আবুল কালাম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত কাজের অংশ হিসেবে আজও উত্তরা ১১ নং সেক্টরের ৯ নং সড়কের মুখে চেকপোস্ট বসানো হয়েছিল। পুলিশের চেকপোস্ট চলাকালে দুপুর আড়াইটার দিকে ঢাকা-মেট্রো-গ-৩৯-২৫৬১ গাড়িটিকে সিগন্যাল দিয়ে আটকানো হয়। কিন্তু তল্লাশির জন্য টিএসআই শেখ পারভেজ ও কনস্টেবল কামাল যেতেই দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে চালক। কিন্তু কোনো উপায়ন্তর না দেখে গাড়ি রেখেই পালিয়ে যায় সে।

তিনি আরও বলেন, শিক্ষানবিশ হওয়ায় কোনো মালামাল জব্দ না করে শেখ পারভেজ থানায় খবর দেন। থানা থেকে পাঠানো হয় এসআই আশরাফকে। এরপর গাড়িটি রেকার করে থানায় আনা হয়। সবার উপস্থিতিতে গাড়ি থেকে উদ্ধার করা হয় সাড়ে তিনশ ক্যান বিয়ার ও ৬০ বোতল বিদেশি মদ।

ইন্সপেক্টর কালাম বলেন, আমরা আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। পলাতক প্রাইভেটকার চালককে গ্রেফতার ও মালিকের ব্যাপারে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় মাদক আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status