ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
মা-মেয়েকে পুড়িয়ে হত্যাচেষ্টা: আসামির জামিন খারিজ, তদন্ত ডিবিতে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 25 November, 2019, 8:38 PM

মা-মেয়েকে পুড়িয়ে হত্যাচেষ্টা: আসামির জামিন খারিজ, তদন্ত ডিবিতে

মা-মেয়েকে পুড়িয়ে হত্যাচেষ্টা: আসামির জামিন খারিজ, তদন্ত ডিবিতে

রাজধানীর ভাষানটেকে কলেজ ছাত্রী ও তার মাকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার পুনঃতদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) দায়িত্ব দেয়া হয়েছে। বাদী পক্ষের নারাজি মঞ্জুর করে সোমবার (২৫ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা এ আদেশ দেন।

এছাড়া মামলার প্রধান আসামি মাওলানা মাশুক রেজার জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। উচ্চ আদালতের দেয়া জামিনের শর্ত অমান্য করে তার অপব্যবহার করায় তার জামিন আবেদন নাকচ করে আদেশ দেন বিচারক। এর আগে গত ৩১ অক্টোবর মাটিকার বাসার দরজা ভেঙে মাশুককে ক্যান্টমেন্ট থানা পুলিশ গ্রেফতার করেছিল।

বাদী পক্ষের আইনজীবী মাহবুবুর রহমান সুজন বলেন, এ মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। মামলার গুরুত্ব বিবেচনায় মামলটি তদন্ত করছিল ডিবি পুলিশ। কিন্তু আসামিরা প্রভাব খাটিয়ে এ মামলাটি পিবিআইতে নিয়ে যায়। মামলার প্রধান আসামি রাইয়ান রিয়েল এস্টেটের মালিক মাওলানা মাশুক রেজা প্রথমে গ্রেফতার এড়াতে হাইকোর্ট থেকে জামিন নেন।

এরপর নিম্ন আদালতেআত্মসমর্পণ না করে রাজধানীতে গা ঢাকা দেন। গ্রেফতারি পরোয়ানা জারির পরও মামলার তদন্ত সংস্থা পিবিআই তাকে গ্রেফতারের কোনো চেস্টাই করেনি। আসামি মাশুক, সরদার মাহমুদ, ইয়াছীন আলী সিদ্দিক এবং রিফাত চৌধুরী পরস্পর যোগসাজশে তদন্ত কর্মকর্তাকে দিয়ে একটি মনগড়া তদন্ত প্রতিবেদন তৈরি করান। প্রতিবেদনে নারী ও শিশু নির্যাতনের ধারাগুলো বাদ দেয় হয়। শুধু পেনাল কোডের ধারাগুলো রাখা হয়।

মামলার তিন নম্বর আসামি রিফাত চৌধুরীর নেতৃত্বে হামলা হয়েছিল, সিসি টিভির ফুটেজে তা স্পষ্ট। অথচ এ আসামিকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। মামলাটি নতুন করে তদন্ত হওয়া প্রয়োজন।

আসামির পক্ষে জামিন আবেদন করে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী নজিবউল্লাহ হিরু এবং বর্তমান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি আদালতকে বলেন, আসামি রিয়েল এস্টেট ব্যবসার পাশাপাশি হজের ব্যবসা করেন। তিনি ২৬ দিন ধরে জেল খাটছেন। তিনি জামিন পেলে আর পালিয়ে যাবেন না।

এ সময় আদালত জানতে চান, এর আগে মাশুক রেজা কেন জামিন নিয়ে পালিয়ে গিয়েছিলেন? এমন প্রশ্নে কোনো সঠিক উত্তর দিতে পারেননি আসামির পক্ষের আইনজীবীরা।

এ সময় বাদীপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জামিনের বিরোধীতা করে আদালতকে বলেন, আসামি মাশুক ভূমিদস্যু। ছলে বলে কৌশলে মানুষের কাছ থেকে ভূমি উন্নয়নের কথা বলে জমি নেন। পরে মালিক পক্ষের সাথে প্রতারণা করেন। নতুন করে তদন্ত হলে এ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাবাদের প্রয়োজন হবে। এ কারণে তাকে জামিন দেয়া ঠিক হবে না।

উভয়পক্ষের শুনানি শেষে আসামি মাশুক রেজার জামিন আবেদন না মঞ্জুর করেন আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status