ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
এখন তো দেখি খেলোয়াড়রা ভয় পাচ্ছে: পাপন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 25 November, 2019, 8:52 PM

এখন তো দেখি খেলোয়াড়রা ভয় পাচ্ছে: পাপন

এখন তো দেখি খেলোয়াড়রা ভয় পাচ্ছে: পাপন

টি-টোয়েন্টি সিরিজে তবু একটি জয় পাওয়া গিয়েছিল, টেস্ট সিরিজ তো মান সম্মান সব শেষ করে দিলো। বাংলাদেশের ব্যাটসম্যানরা রীতিমত প্রশ্নের মুখে ফেলে দিলেন এতদিনের টেস্ট খেলার অভিজ্ঞতাকে। ভারতের কাছে দুই টেস্টেই ইনিংস পরাজয়, তার চেয়েও দৃষ্টিকটু ছিল ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরন।

খেলায় জয়-পরাজয় আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও সেটা মানছেন। কিন্তু টেস্টে যেভাবে খেলেছেন ব্যাটসম্যানরা, সেটাকে কোনো অজুহাতেই পেছনে ফেলার উপায় দেখছেন না তিনি।

ইডেন টেস্টে গোলাপি বলে ফ্লাডলাইটের আলোয় খেলা জেনেও টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। আর ভারতীয় পেস আক্রমণকে সুযোগ করে দেয় মাথার ওপর চেপে বসার।

টেস্ট শেষ হওয়ার পরও বলেছেন, এবার আরও একবার নিজের বিস্ময়টা জানালেন পাপন। বিসিবি সভাপতি বুঝে পাচ্ছেন না, কেন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলো টাইগাররা। পাপন বলেন, ‘আমি আগেই বলেছি, টস জিতে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তটা আমাকে অবাক করেছে। কারণ আমি আগের দিন দলের সাথে বসেছি। অধিনায়ক, কোচের সাথে কথা বলেছি। ওরা বলেছে অবশ্যই আমরা টসে জিতলে ফিল্ডিং নিব। এটাই ছিল সিদ্ধান্ত।’

টসটা অবশ্য হারতেও পারতো বাংলাদেশ। সেক্ষেত্রেও আগে ব্যাটিং করতে হতে পারতো। সেদিক থেকে ভাবলে ব্যাটিংটা যা হয়েছে, তাতেই বিস্মিত পাপন। খেলোয়াড়রা কেন ভয় পাচ্ছে, সেটাও মাথায় আসছে না তার।

বিসিবি সভাপতি বলেন, ‘ব্যাটিংয়ের যে অবস্থা দেখলাম আমরা সত্যিই অবাক হয়েছি। এই কারণে অবাক হয়েছি খেলায় হারজিত থাকতেই পারে, সেটা ব্যাপার না। কিন্তু মাত্রই টি-টোয়েন্টি খেলে আসলাম ওদের বিপক্ষে। আমার কখনো মনে হয়নি আমাদের ব্যাটিংয়ের অবস্থা এমন হবে। বিশেষ করে যারা আমাদের সিনিয়র প্লেয়ার আছে, তারা থেকে শুরু করে সকলেই মনে হচ্ছে ঘাবড়ে গেছে। ভয় পাওয়াটা এতদিন দেখিনি। ৪-৫ বছর আগেও সাহস নিয়ে খেলতাম। এবার কেন জানি মনে হচ্ছে ভয় পাচ্ছে।’

চোট সমস্যাও ভুগিয়েছে, মনে করছেন পাপন। তবে ব্যাটসম্যানদের আউটের ধরন চোখে খুব লেগেছে তার, ‘আমি জানি টেস্টে আমরা পেছানো। তারপরও যেসব বলে যেভাবে আউট হয়েছে
কয়েকটা আউট দেখতে এত বিশ্রী ছিল, খুব খারাপ লেগেছে। মনে হয়েছে এত দিন ধরে ক্রিকেট খেলে এসব বল এভাবে মারতে গিয়ে যদি আউট হই এটা খুব দুঃখজনক।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status