ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার অদ্ভুত কাণ্ড!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 11:22 AM

ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার অদ্ভুত কাণ্ড!

ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার অদ্ভুত কাণ্ড!

যেখানেই উপরি আদায়ের সুযোগ সেখানেই হুমড়ি খেয়ে পড়েন সরকারি কর্মকর্তারা। কিন্তু এবার ব্যতিক্রম কাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন এক সরকারি কর্মকর্তা। তিনি হলেন অ্যাডিশনাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার অশোক।

তিনি তার অফিসে নোটিশ টাঙিয়েছেন, ‘আমি ঘুষখোর নই’! তার লেখা এই নোটিশ ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতের তেলেঙ্গানার করিমনগরের এক সরকারি অফিসে এমন অভূতপূর্ব দৃশ্যের দেখা মিলেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইঞ্জিনিয়ার অশোক ডিস্ট্রিবিউশন করপোরেশন লিমিটেড সংস্থায় কর্মরত। কাজ আদায়ের জন্য লোকে তাকে নিয়মিতই ঘুষ সাধেন। আর তাতেই বিরক্ত হয়ে নিজেকে বাঁচাতে ওই নোটিশ টাঙাতে বাধ্য হয়েছেন তিনি।

নোটিশ যেন কারোর চোখ না এড়ায় সেজন্য অশোক তার চেয়ারের পেছনের দেওয়ালে ঝকঝকে লাল রঙের বোর্ডে সাদা রঙে তেলুগু ভাষায় এই নোটিশ লিখেছেন। প্রায় ৪০ দিন আগে লাগানো এই বোর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, গত ১৪ বছর ধরে বিদ্যুৎ বিভাগের এই দফতরে কাজ করছেন অশোক। তার ভাষ্য, ভয়ানক অভিজ্ঞতার শিকার তিনি। সবাই এখানে এসে ঘুষ দিয়ে আগে কাজ করাতে চায়। ১৪ বছর ধরে বলতে বলতে তিনি হয়রান। তাই আর না থাকতে পেরে এই বোর্ড লাগিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status