ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
ভারতীয় যন্ত্র উড়ে এল বাংলাদেশে, এলাকায় আতঙ্ক বিরাজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 10:56 AM

ভারতীয় যন্ত্র উড়ে এল বাংলাদেশে, এলাকায় আতঙ্ক বিরাজ

ভারতীয় যন্ত্র উড়ে এল বাংলাদেশে, এলাকায় আতঙ্ক বিরাজ

ভারতীয় একটি যন্ত্র উড়ে এসে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডে। এ ধরনের যন্ত্র সে এলাকার মানুষ আগে কখনো দেখেনি। এ কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা এলাকাবাসীর মাঝে। গতকাল রবিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী গ্রামে এ যন্ত্রটি বেলুনের মাধ্যমে উড়ে এসে পড়ে।

খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে যন্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে যন্ত্রটির ভেতরে লেখা থেকে তা আবহাওয়া মাপার যন্ত্র বলেই জানা যায়। সেখানে লেখা আছে, ভারতীয় পতাকা সম্বলিত বাক্সটির গায়ে বাংলায় লেখা আছে, ‘বেলুন ফোলা অবস্থায় ধূমপান করবেন না, বাক্সটিকে জলে ডোবাবেন না, লাঠির আঘাত করবেন না, আগুনে পোড়াবেন না, পুলিশ বা সংস্থার কর্তৃপক্ষ না আসা পর্যন্ত হাত দেবেন না, ক্ষতি বা আঘাত করা আইনত দণ্ডনীয় অপরাধ, বাক্সটি বিপদজনক নয়।’

রবিবার সন্ধ্যায় একটি বেশ বড় আকৃতির পলিথিন আবৃত বেলুন উড়ে এসে দামুড়হুদার দেউলী গ্রামের নুর মোহাম্মদের ছেলে আবুল কালামের গম ক্ষেতে পড়ে। ওই বেলুনের সঙ্গে ছিল প্লাস্টিকের আদলের একটি সোলারবাল্ব, একটি ব্যাটারি ও তিন মাথাওয়ালা ক্যামেরার সমন্বয় একটি সার্কিট। প্যাকেটের ভারতীয় ছোট আকৃতির পতাকা দিয়ে ওপরের অংশ ঢাকা ছিল।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় যন্ত্রটি নিয়ে কী করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, বিষয়টি ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলেই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status