ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
কলাবাগানে নিয়ে একসাথে দু’জন মিলে গৃহবধূকে ধর্ষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 10:57 AM

কলাবাগানে নিয়ে একসাথে দু’জন মিলে গৃহবধূকে ধর্ষণ

কলাবাগানে নিয়ে একসাথে দু’জন মিলে গৃহবধূকে ধর্ষণ

ধামরাইয়ে স্বামীর সঙ্গে ঝামেলা মিটিয়ে দেওয়ার কথা বলে এক গৃহবধূকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সোমখভাগ ইউনিয়নের একটি গ্রামে ওই ঘটনায় রোববার গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে পুলিশ সন্ধ্যা পর্যন্ত কাউকে প্রেপ্তার করতে পারেনি।

মামলা সূত্রে জানা যায়, বিয়ের কিছুদিন পর শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য মারধর করতে থাকলে ওই গৃহবধূ বাবার বাড়িতে চলে যান। শনিবার বিকেলে গৃহবধূ স্বামীর বাড়িতে আবার ফিরে এসে দেখেন তার ঘরে তালা ঝুলছে। এ সময় শাশুড়ির কাছে চাবি চাইলে তিনি চাবি দিতে অস্বীকৃতি জানান। সন্ধ্যার দিকে পাশের গ্রামের আব্দুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন ও এরশাদ গৃহবধূকে জানায় তার স্বামী নাছিম মেম্বারের বাড়িতে রয়েছে। এ সময় স্বামীর সঙ্গে তারা ঝামেলা মিটিয়ে দেবে বলে গৃহবধূকে তাদের সঙ্গে মেম্বার বাড়িতে যেতে বলে।

এই আশ্বাসে তাদের সঙ্গে ওই নারী মেম্বারের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। কৌশলে এ দু’জন গৃহবধূকে একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status