ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
নিজ বাড়ি থেকে পপ তারকার লাশ উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 10:54 AM

নিজ বাড়ি থেকে পপ তারকার লাশ উদ্ধার

নিজ বাড়ি থেকে পপ তারকার লাশ উদ্ধার

দক্ষিণ কোরিয়ার শীর্ষ পপ তারকা গো হারাকে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধারের কথা দক্ষিণ কোরিয়ার পুলিশ নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য জানা গেছে। তবে তিনি আত্নহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে এ সম্পর্কে এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। বিশ্বের আত্মহত্যার ঘটনায় শীর্ষ দেশগুলোর মধ্যে একটি হচ্ছে দক্ষিণ কোরিয়া। ৪০ বছর বয়সের নিচের লোকজনের আত্মহত্যার প্রবণতা বেশি বলে দেশটির সরকারের সাম্প্রতিক জরিপে দেখা গেছে।

অনলাইনে উত্যক্তের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর আরেক পপ তারকা সুলির আত্মহননের এক মাস না যেতেই এই বেদনায়দক খবরটি এসেছে। বান্ধবী সুলির আত্মহত্যার ঘটনায় ইনস্টাগ্রামে দেয়া এক বার্তায় শোক প্রকাশ করেছিলেন গো হারা। তিনি লিখেছিলেন, আমি আশা করছি, কোনো ধরনের দুশ্চিন্তা ছাড়াই স্বর্গে তুমি শান্তিতে ঘুমাবে। গো হারার মৃত্যুতেও তার ভক্তরা সামাজিকমাধ্যমে তার এই বাণী পোস্ট করে শোক প্রকাশ করছেন। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত কারা ব্যান্ডের সঙ্গে কাজ করার পর নিজের একক ক্যারিয়ারে প্রতি মনোযোগ দিয়েছিলেন তিনি। সামাজিকমাধ্যমে উত্যক্তের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই পপ তারকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status