ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
আইনের আওতায় আনা হচ্ছে ফেসবুক-ইউটিউব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 November, 2019, 10:52 AM

আইনের আওতায় আনা হচ্ছে ফেসবুক-ইউটিউব

আইনের আওতায় আনা হচ্ছে ফেসবুক-ইউটিউব

বর্তমানে নানা অপকর্ম ঘটছে ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে। নানা গুজব ছড়ানো থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত বিভিন্ন ছবি ও ভিডিও ছড়ানোর মত অপকর্ম ঘটছে। এছাড়া হ্যাকিং ও স্প্যামিংতো আছেই। তাই সামাজিক যোগাযোগের এ মাধ্যমকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

রোববার (২৪ নভেম্বর) শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘উগ্রবাদ ও সাইবার অপরাধ প্রতিরোধে করণীয়’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যেই সার্ভিস প্রোভাইডার হিসেবে ইউটিউব-ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে আইনের আওতায় এসেছে। আমাদের বিদ্যমান ডিজিটাল সিকিউরিটি আইন সংশোধন করে বাংলাদেশেও একই পরিকল্পনা করা হচ্ছে। বলেন, প্রতিবছর বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুক-ইউটিউব বিপুল অঙ্কের টাকা একপ্রকার হাতিয়ে নিচ্ছে। যা বন্ধ হওয়া উচিত।

তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর আমি এনবিআর চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছি। যাতে ইউটিউব-ফেসবুকের আয়কে কীভাবে করের আওতায় আনা যায় তা জানতে চেয়েছি।

তিনি আরও বলেন, বাংলাদেশে এখন ফেসবুক-ইউটিউবের বড় বাজার সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে তাদের কোনো অফিস নেই। ইতোমধ্যেই আমরা ফেসবুক ও গুগল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি। তারা প্রাথমিকভাবে এখানে এজেন্ট নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফেসবুক-ইউটিউবের মাধ্যমে মানহানিকর যেসব ঘটনা ঘটছে তা রোধে বৈশ্বিকভাবে একটি সিদ্ধান্তে আসারও পরামর্শ দেন তিনি। সিটিসিসির প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মনিরুল ইসলাম বলেন, আমরা সাইবার সুরক্ষার জন্য কাজ করছি।

শুধু আইন প্রয়োগ করে নয়, সচেতনতা বাড়িয়ে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ করতে হবে। সংস্কৃতিমনা সহনশীল প্রজন্ম ও সাইবার এথিক্স প্রজন্ম গড়ে তুললে সাইবার ক্রাইম রোধ করা সম্ভব হবে বলে মনে করি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status