ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
বিধবাকে বিয়ে করলেই ২ লাখ টাকা দেবে সরকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 24 November, 2019, 9:56 PM

বিধবাকে বিয়ে করলেই ২ লাখ টাকা দেবে সরকার

বিধবাকে বিয়ে করলেই ২ লাখ টাকা দেবে সরকার

বিধবাকে বিয়ে করলে দুই লাখ টাকা দেবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারতের মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশের সমাজ কল্যাণ দপ্তর নতুন উদ্যোগে ৪৫ বছরের নিচে কোনো বিধবা নারীকে বিয়ে করলেই নগদ দুই লাখ টাকা দেয়ার কথা জানিয়েছে।

জানা গেছে, প্রথমবারের মতো এ ধরনের কোনো উদ্যোগ নেয়া হয়েছে ভারতে। মধ্যপ্রদেশ রাজ্য সরকারের প্রত্যাশা, বছরে এক হাজার বিধবা নারীর পুনরায় বিয়ে করা সম্ভব হবে। তবে বিজ্ঞপ্তি জারি করতেই বিধবা বিবাহের এমন ধুম পড়েছে।

২০১৮ সালের জুলাইয়ে ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বিধবা বিবাহে উৎসাহ দিতে নীতি নির্ধারণ করার পরামর্শ দেয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের বদলে মধ্যপ্রদেশ রাজ্য সরকার আগে এই উদ্যোগ নেয় এবং সেজন্য আর্থিক প্যাকেজ দেয়ার ব্যাপারে ঘোষণা দেয়। অবশ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে ১৮৫৬ সালে আইন পাস করে বিধবা বিবাহ বৈধ হয়। তবে এ ধরনের উদ্যোগ এবারই প্রথম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status