ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
এ কেমন বাবা, সন্তান বিক্রি করে কিনলেন মোবাইল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 24 November, 2019, 9:36 PM

এ কেমন বাবা, সন্তান বিক্রি করে কিনলেন মোবাইল!

এ কেমন বাবা, সন্তান বিক্রি করে কিনলেন মোবাইল!

এক নিষ্ঠুর বাবা। যিনি নিজের শিশু কন্যাসন্তানকে বিক্রি করে কিনলেন মোবাইল ফোন। এই অমানবিক ঘটনা ঘটেছে

ভারতের তামিলনাড়ুরতে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, সম্প্রতি ভারতের তামিলনাড়ুর তিরুনেলভেলিতে যমজ সন্তান জন্ম দেন এক স্ত্রী। এর মধ্যে একটি ছেলে অপরটি মেয়ে।

মেয়ের জন্মে খুশি হননি বাবা! তাই মেয়েকে বিক্রি করে সেই টাকা দিয়ে কেনেন মোবাইল ফোন ও গহনা।

বাবা ইয়েসুইরুদ্ধরাজের দাবি, শিশুকন্যা বিক্রির বিষয়ে স্ত্রী পুষ্পলতা সব জানেন।

তবে পুষ্পলতার দাবি, তাকে না জানিয়েই মেয়েকে বিক্রি করেছেন তার স্বামী। এমনকি সেই টাকায় মোবাইল, সোনার হার কেনা ছাড়াও বন্ধক রাখা একটি বাইক ও সাইকেল ছাড়ানো হয়েছে।

বিষয়টি জানতে পেরে ইয়েসুইরুদ্ধরাজকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

এ ব্যাপারে ইয়েসুইরুদ্ধরাজ জানান, কন্যা সন্তানকে বিক্রি করে তিনি এক লাখ টাকা পেয়েছেন। আর ৮০ হাজার টাকা পেয়েছেন তিন দালাল সেলভাম, নেল্লাইয়াপ্পার ও কান্নান।

তিরুনেলভেলির এক নিঃসন্তান দম্পতিকে ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয় কন্যা সন্তানটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status