ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
মৃত সন্তানকে কোলে নিয়ে থানায় চতুর্থ শ্রেণির ছাত্রী!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 24 November, 2019, 7:15 PM

মৃত সন্তানকে কোলে নিয়ে থানায় চতুর্থ শ্রেণির ছাত্রী!

মৃত সন্তানকে কোলে নিয়ে থানায় চতুর্থ শ্রেণির ছাত্রী!

মৃত কন্যা সন্তানকে কোলে নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে এক চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী থানায় হাজির হন বিচার চাইতে। এ নিয়ে ওই এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। ওই কিশোরী ধর্ষণের শিকার হয়ে সাত মাস আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত মঙ্গলবার কন্যাসন্তান প্রসব করে সে। কিন্তু দুদিন পর গত বৃহস্পতিবার শিশুটি মারা যায়। পরে মৃত সন্তান কোলে নিয়ে ওই কিশোরী থানায় গিয়ে ধর্ষণ মামলা করে।

যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে তিনি হলেন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমানের ছেলে মো. রায়হান। তিনি দেওয়ানগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ছাত্র। ঘটনার পর থেকে অভিযুক্ত রায়হান এবং তার বাবা হাবিবুর রহমান পলাতক রয়েছেন।

ভুক্তভোগী ওই কিশোরী দেওয়ানগঞ্জ পৌরসভার ডালবাড়ী এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

জানা গেছে, প্রায় সাত মাস আগে ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে রায়হান। ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে রায়হানের বাবা হাবিবুর রহমান মেয়ের গর্ভের সন্তান প্রসবের পর দুজনের বিয়ে সম্পন্ন করবেন বলে প্রতিশ্রুতি দেন। এমনকি ঘটনাটি গোপন রাখার অনুরোধ জানান।

ওই কিশোরীর বাবা বলেন, আমার মেয়ের সরলতার সুযোগে রায়হান তার জীবন নষ্ট করেছে। আমি তার বিচার চাই।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মইনুল ইসলাম বলেন, গত শুক্রবার একটি মৃত শিশু কোলে নিয়ে ওই কিশোরী থানায় এসে একটি ধর্ষণ মামলা করেছে। আসামিকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status